বিদেশ থেকে আসা অর্থের উৎস আর দেখাতে হবে না

আপডেট : ২৩ মে ২০২২, ০৯:৫৪ পিএম

বৈধ উপায় বিদেশ থেকে দেশে পাঠানোর পথ আরো সুগম হলো। বিদেশ থেকে অর্থ এলে এখন থেকে আর আয়ের উৎস দেখানোর বাধ্যবাধকতা থাকছে না।

ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় রেমিট্যান্সে প্রণোদনা পেতে আয়ের উৎস দেখানোর শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে পাঁচ লাখ টাকা বেশি কেউ রেমিট্যান্স পাঠালে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই প্রণোদনা পাবেন।

এর আগে পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স বা বৈদেশিত মুদ্রা পাঠাতে গেলে রেমিটারকে (যিনি অর্থ পাঠান)  বিদেশি এক্সচেঞ্জ হাউজের কাছে বিস্তারিত কাগজপত্রাদি জমা দেয়ার বাধ্যবাধকতা ছিলো। এখন আর সেই বাধ্যবাধকতা থাকছে না। 

সোমবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী রফিকুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ হাজার ডলার অথবা পাঁচ লাখ টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে রেমিটারের কাগজপত্র বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর একটি বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়া খুব অসুস্থ, অত্যন্ত অসুস্থ: ফখরুল

এখন থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানে রেমিটারের কোনো কাগজপত্র ছাড়া বিদ্যমান হারে দুই দশমিক ৫০ শতাংশ হারে রেমিট্যান্স প্রণোদনা সহায়তা প্রযোজ্য হবে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আগে পাঁচ হাজার ডলার বা পাঁচ লাখ টাকার বেশি আয় পাঠাতে আয়ের নথিপত্র জমা দিতে হতো। এতে বৈধ পথে বেশি পরিমাণ অর্থ পাঠাতে পারতেন না বিদেশে থাকা বাংলাদেশিরা।


একাত্তর/আরএ

চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে বড়ো ধরনের উল্লম্ফন দেখল বাংলাদেশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর