সাকিবের স্বর্ণ কোম্পানির উত্তরে সন্তুষ্ট, নাম বদলাতে পরামর্শ

আপডেট : ২৬ মে ২০২২, ০২:৪৭ পিএম

ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন স্বর্ণের দুটি কোম্পানির ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে সংস্থাটি কোম্পানিগুলোর নাম প‌রিবর্ত‌নের পরামর্শ দিয়েছে।

বুধবার (২৫ মে) প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে কমিশন থেকে পাঠানো চিঠিতে এসব কথা উল্লেখ করা হয়।

সাকিব আল হাসানের মালিকানাধীন কোম্পানি দুটি হলো- ‘রিলায়েবল কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’ ও ‘বুরাক কমোডিটি এক্সচেঞ্জ কোম্পানি’।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ মে কোম্পানি দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে বিএসইসির অনুমোদন ছাড়া কমোডিটি ফিউচারে স্বর্ণ ব্যবসা শুরু করার কারণ জানাতে চিঠি দেয় কমিশন। এরই পরিপ্রেক্ষিতে গত ২২ মে কমিশনের কাছে লিখিতভাবে জবাব দেয় কোম্পানি দুটি।

কোম্পানি দুটির ওই চিঠির জবাব ‘সন্তোষজনক’ বলে মন্তব্য করেছে বিএসইসি। তাদের স্বর্ণের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই বলেও উল্লেখ করা হয়েছে। তবে চিঠিতে বিভ্রান্তি দূর করতে প্রতিষ্ঠান দুটির নামের সঙ্গে ‘কমোডিটি এক্সচেঞ্জ’ বাদ দেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।

image

 প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে।

এ বিষয়ে বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, সাকিবের প্রতিষ্ঠান দুটির নামের সঙ্গে যেহেতু এক্সচেঞ্জ কোম্পানি আছে, সে কারণে কয়েকদিন আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের সম্পর্কে জানতে চেয়েছিল। তাদের অনুরোধে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠান দুটির কাছে তাদের ব্যবসা সম্পর্কে জানতে চেয়েছিলাম।

দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো বিএসইসির চিঠিতে বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ৮ (৪) অনুযায়ী, সদস্যভুক্ত কোনো ব্যক্তি ছাড়া অন্য কেউ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত নয় এমন কোনো সিকিউরিটিজের জন্য ব্রোকার বা ডিলার হিসেবে কাজ করবে না। ফলে এ পরিস্থিতিতে কমিশনের অনুমোদন ছাড়া বা স্টক এক্সচেঞ্জের সদস্য না হয়েও কমোডিটি ফিউচার কন্ট্রাক্টের মাধ্যমে ব্যবসা করতে পারবে না।

image


উল্লেখ্য, রিলায়েবল কমোডিটিজ এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার রাশেক রহমান গণমাধ্যমকে বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ও দেশের আইন মেনে এই দুটি প্রতিষ্ঠান স্বর্ণ ব্যবসা করছে।

তিনি বলেছিলেন, স্বর্ণের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে। নামের নিবন্ধন নেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস থেকে। ঢাকা ও রংপুর সিটি কর্পোরেশন থেকে দুটি ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে। দুই জেলা প্রশাসকের অনুমোদন নিয়েই শোরুম করা হয়েছে।


একাত্তর/এআর

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর মেয়ের করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড় ৮টার দিকে বাড়বকুণ্ড আনোয়ারা জুট মিল সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে দ্রুতগামী একটি...
যশোরের শার্শায় পুলিশের এক ঝটিকা অভিযানে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক চোরা কারবারি ধরা পড়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকস ইটভাটা সংলগ্ন...
নীলফামারীর গুরুত্বপূর্ণ দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ও মেইল ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) সুনির্দিষ্ট দাবিতে রেলপথ অবরোধ করেছেন হাজারো স্থানীয় বাসিন্দা। বুধবার সকাল ৯টা থেকে দারোয়ানী টেক্সটাইল...
বলিউডে রণবীর সিংয়ের বহুল চর্চিত 'ধুরন্ধর' ফ্রাঞ্চাইজি নিয়ে এবার জলঘোলা করলেন ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রবীণ কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। আদিত্য ধর পরিচালিত এই ফ্রাঞ্চাইজির মেকিং, অভিনয় আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর