ইভিএম নিয়ে খুশি কুমিল্লার প্রার্থীদের প্রতিনিধিরা

আপডেট : ৩০ মে ২০২২, ০৯:১৮ পিএম

ইভিএম কিভাবে কাজে করে এবং নির্দিষ্ট বুথের ভোটার তথ্য কিভাবে ভোটিং মেশিন দেয়া হয়, সেটি হাতে কলমে দেখলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

ইভিএম মেশিনের কার্যকারিতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। আর, ইভিএম সংশ্লিষ্টরা বলেছেন, এই মেশিনে কোনোভাবেই কারচুপি বা ফল পাল্টে দেয়া সম্ভব হবে না।

১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সেখানে সব কটি কেন্দ্রে ভোট হবে ইভিএম-এ। এ জন্য দরকার হবে এক হাজার ৫০০ ভোটিং মেশিন।

কিন্তু কিভাবে এই মেশিন কাজ করে, ভোটের চূড়ান্ত ফল কিভাবে আসে, কিংবা সেই ফলে কোন কারচুপি করা সম্ভব কিনা, বিষয়গুলো হাতে কলমে বুঝে নেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা।

সোমবার (৩০ মে) ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম দেখতে নির্বাচন কমিশনে আসেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রার্থীদের প্রতিনিধিরা।

সকাল সাড়ে ১০টায় দিকে নির্বাচন কমিশনে ইভিএম’র কাস্টমাইজেশন পর্যবেক্ষণ করেন তারা। এ সময় ইভিএম হাতে নিয়ে ওলটপালট করে দেখেন তারা এবং বিভিন্ন তথ্য জানতে চান।

কুমিল্লা ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুল আলম ইভিএম দেখে বলেন, এতে একজনের ভোট আরেকজন দেয়া সম্ভব না। ভোট দেয়া অনেক সহজ। অল্প সময়ে ভোট দেয়া যাচ্ছে।

এর মাধ্যমে ভোটগ্রহণে কারচুপির সেরকম সম্ভাবনা দেখেননি তিনি। তার কাছে মনে হয়েছে এই যন্ত্রের মাধ্যমে কারচুপি করা সম্ভব না। তবে শতভাগ সন্তুষ্ট সেটা তিনি জানেন না।

৬নং ওয়ার্ডের প্রার্থী আমিরুল ইসলামের প্রতিনিধি বলেন, ইভিএম নিয়ে আমরা এতদিন শঙ্কায় ছিলাম। ইভিএম দেখে মনে হচ্ছে, এটির নিরাপত্তা বেশি।

এনআইডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন নিজেই প্রার্থীসহ প্রতিনিধিদের ইভিএম’র বিষয়ে নানান প্রশ্নের উত্তর দিয়েছেন। যে কোনো প্রশ্নই হাতে-কলমে দেখিয়েছেন।

তিনি বলেন, সবাইকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে, ইভিএমে একজনের ভোট আরেকজন কোনভাবেই দিতে পারবে না। তাদের সার্বিকভাবে সহায়তা করেছি। ডেমো ভোট দিয়ে বুঝিয়েছি।

তিনি জানান, ১৩ জুন এই সিটির ভোটারদের ইভিএমে ভোট দেয়া শেখানো হবে। এজন্য কুমিল্লা সিটির সব কেন্দ্রেই মক ভোটিংয়ের আয়োজন করা হবে।

সেদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মক ভোটিং। মক ভোটিংয়ে সব প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার উপস্থিত থাকবেন।

আর, মক ভোটিং শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা ইভিএমসমূহ উপজেলা নির্বাচন অফিসারকে বুঝিয়ে দেবেন বলেও জানান, এনআইডি’র এই কর্মকর্তা।

আরও পড়ুন: তরুণীকে হেনস্তা করার পর পালিয়ে বেড়াচ্ছিলেন শিলা

ইভিএমের পরীক্ষা করে দেখানোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, রাজনৈতিক দলগুলোর মনোনীত কোন প্রকৌশলী বা টেকনিক্যাল টিমের সঙ্গেও ইভিএম নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহ ও অনাস্থা আছে সেটি দূর করার চেষ্টা করবে কমিশন।

তিনি জানান, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সব কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে ভোটের পরিস্থিতির ওপর নজর রাখা হবে। তাই এই নির্বাচনে কোন প্রার্থী বা দলের প্রভাব বিস্তারের কোন সুযোগ থাকবে না।

একাত্তর/আরএ

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
বগুড়া-৬ আসন শূন্য  ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
শহীদ তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর