তরুণীকে হেনস্তা করার পর পালিয়ে বেড়াচ্ছিলেন শিলা

আপডেট : ৩০ মে ২০২২, ০৮:৪৬ পিএম

নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তা করার সন্দেহভাজন মূল-হোতা শিলা ওরফে মারজিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গেলো শুক্রবার গ্রেপ্তার ইসমাইলের স্বীকারোক্তি অনুযায়ী শিবপুরের ইটাখোলা থেকে শিলাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিলার উচিত বিচার চেয়েছেন নরসিংদীর সুশীল সমাজ।

গেলো ১৮ মে নরসিংদী রেলস্টেশনে সেখানে বেড়াতে যাওয়া তরুণীকে হেনস্তা করার ঘটনার নেপথ্যে যে নারীর নাম এসেছিলো, তিনি হলেন শিলা ওরফে মারজিয়া আক্তার।

এই ঘটনায় মামলার পর থেকে বারবার ঠিকানা এবং মোবাইল ফোনের সিম বদল করে নিজেকে আড়াল রেখেছিলেন শিলা। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

অবশেষে রোববার (২৯ মে) রাতে শিবপুরের ইটাখোলা এলাকায় একজন আত্মীয়ের বাসা থেকে শিলাকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহেই তাকে গ্রেপ্তার করা হয়।

পরের দিন সোমবার ঘটনার বিস্তারিত জানান, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ঘনঘন অবস্থান ও মোবাইল নম্বর পরিবর্তন করার কারণে মারজিয়ার অবস্থান নিশ্চিত করা যাচ্ছিলো না। যে কারণে তাকে আটক করা ও সম্ভব হচ্ছিলো না।

অবশেষে র‌্যাব গোয়েন্দা সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে সোমবার দিনগত রাত তিনটার দিকে শিবপুরের মুনছেপের চর এলাকায় শিলার খালার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্তা করার ঘটনায় অভিযুক্ত এই নারী পেশায় ঘটক। তিনি একেক জায়গায় একেক নাম-পরিচয় ব্যবহার করতেন।

যার ফলে তিনি কোন সময় শিলা এবং কোন সময়ে শায়লা পরিচিত। তবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মারজিয়া আক্তার।

গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী আধুনিক পোশাক পড়ায় তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হন।

এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে রাতে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশের মামলায় ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তার স্বীকারোক্তিতেই গ্রেপ্তার হলেন মূল আসামি শিলা। বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে আছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, শিলাকে গ্রেপ্তারের পর সেদিনের ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচার চেয়েছেন নরসিংদী জেলার সুশীল সমাজ। নারী হয়ে নারীর প্রতি এমন সহিংস আচরণে ক্ষুব্ধ হন তারা।

image


ঘটনার রাতেই ভৈরব রেলওয়ে থানায় মামলা করেছিলো নরসিংদী রেলওয়ে পুলিশ। মামলায় এক নারীসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়েছে। এরই মধ্যে দুই জনকে গ্রেপ্তার  করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে ভোরবেলা নরসিংদী রেলস্টেশনে একজন তরুণী আর তার বন্ধু একদল স্থানীয় মানুষের তীব্র রোষের মুখে পড়েন। রোষের কারণ ছিল তরুণীটির পরিধেয় পোশাক।

তরুণীর পরনে ছিলো টপস ও জিন্স প্যান্ট। প্লাটফরমে অপেক্ষার সময় আরেকজন নারী ওই তরুণীকে এ ধরণের পোশাক পরেছে কেন জিজ্ঞেস করেন।

আরও পড়ুন: রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী তিনদিনের রিমান্ডে

এক পর্যায়ে নারীটি গালিগালাজ শুরু করেন। তার সঙ্গে আরো একজন নারী যোগ দেন। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এক পর্যায়ে স্থানীয় কিছু যুবক তরুণীকে হেনস্তা করেন।

এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠে। ওই ঘটনার পরপরই ঢাকায় শাহবাগে বিক্ষোভ দেখান একদল অধিকারকর্মী।

একাত্তর/আরএ

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯২ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অনলাইন ও সশরীরে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর