কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ জুন ২০২২, ০১:২৩ পিএম

মার্কিন সরকার কিউবার ওপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মে মাসে কিউবার ওপর থেকে যে ক’টি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছিল এটি তার একটি। খবর সিএনএন’র।

বুধবারের (১ জুন) এ উদ্যোগের ফলে মার্কিন এয়ারলাইন্সগুলো রাজধানী হাভানা ছাড়াও দেশটির অন্যান্য বিমানবন্দরেও উঠানামা করতে পারবে।

পরিবহন দপ্তরের এক ডকুমেন্ট থেকে এ কথা জানা গেছে।

বাইডেন প্রশাসন গত ১৬ মে কিউবার ওপর থেকে বেশকিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এ ঘোষণাকে মার্কিন কর্মকর্তারা বাস্তবভিত্তিক পদক্ষেপ বলে বর্ণনা করে যা কিউবানদের মানবিক দুর্দশা কমাবে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা বিস্তৃত করবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলি, বন্দুকধারীসহ নিহত পাঁচ

এদিকে কিউবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মে মাসে ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছে, এটি সঠিক পথের একটি ছোট্ট পদক্ষেপ। কারণ, এ পদক্ষেপের ফলে ১৯৬২ সালে কিউবার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না।


একাত্তর/আরএ

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বিচার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত...
কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড সোমবার ভেঙে পড়ায় দেশটির লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ পরিচালনাকারী সংস্থা। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের মধ্যে এটি কিউবার সাম্প্রতিকতম...
২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার পর হাভানার রাস্তায় যখন উইল স্মিথ বা রিহানার মতো তারকারা ঘুরে বেড়াতেন, তখন ম্যান্ডি প্রুনার মতো...
গত বুধবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে সংশ্লিষ্ট আরও দুটি তেল ট্যাঙ্কার জব্দ করার পর কিউবার নাগরিকরা এক গভীর অর্থনৈতিক সংকটের আশঙ্কা করছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর