বাঁশঝাড়ের নিচে চাপা পড়ে ভাইয়ের মৃত্যু, বোন আহত

আপডেট : ০৩ জুন ২০২২, ০৬:০১ পিএম

বগুড়ার শেরপুরে ঝড়ে উপড়ে যাওয়া বাঁশঝাড়ের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। 

শুক্রবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুসুম্বি ইউনিয়নের টুনিপাড়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম ছাব্বির হোসেন (৩)। আহত আমেনা খাতুন (৭) তার বড় বোন। তারা ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও মেয়ে। 

এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ঝড়ে আমিনুলের বাড়ীর পাশের বাশেরঝাড় উপড়ে গিয়ে গোড়ায় গর্ত হলে সেই গর্তে পানি জমাট বাধে। এরপর বাঁশঝাড়ের মালিক কয়েকদিন আগে বাঁশগুলো কেটে নিয়ে যায়। 

শুক্রবার দুপুরে ছাব্বির ও আমেনা দুই ভাইবোন সেই গর্তে জমাট বাধা পানির মধ্যে খেলা করছিল। এ সময় বাঁশঝাড়টি নুয়ে আবার পূর্বের অবস্থানে আসলে তার নিচে দুই ভাইবোন চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ছাব্বির নিহত হয় এবং আমেনা খাতুন গুরুত্বর আহত হয়। 

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

এলাকাবাসী ও আত্মীয়স্বজন তাদের উদ্ধার করে আমেনাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় রিকশা উল্টে খালে পড়ে মায়ের কোল থেকে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চামড়ার গুদাম এলাকায়...
জামালপুরে পানি ভরা বালতিতে খেলতে গিয়ে ডুবে এক শিশু মারা গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ইট ভাটার জন্য স্থানীয় প্রভাবশালীরা রাস্তার পাশের সমতল জমিতে মাটি খোড়েন। বৃষ্টিতে ওই গর্তে পানি জমে খাদের সৃষ্টি হয়। সেই গর্তে দুইটি শিশু খেলতে গিয়ে ডুবে মারা গেছে। 
পেট ব্যথা নিয়ে একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের পর পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। অপারেশন করার সময় কোনো ভুলে এ মৃত্যু হয়েছে দাবি করে শিশুটির স্বজনরা ওই হাসপাতাল ঘিরে রেখেছেন। এরই মধ্যে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর