ইট ভাটার জন্য মাটি কেটে গর্ত, ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১২:৪১ এএম

ইট ভাটার জন্য স্থানীয় প্রভাবশালীরা রাস্তার পাশের সমতল জমিতে মাটি খোড়েন। বৃষ্টিতে ওই গর্তে পানি জমে খাদের সৃষ্টি হয়। সেই গর্তে দুইটি শিশু খেলতে গিয়ে ডুবে মারা গেছে। 

রোববার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আবদুল্লাহ ইয়াসিন (৫) ও হাকিম (৩)। তারা ওই এলাকার দিনমজুর মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, ইট ভাটার মাটির জন্য স্থানীয় প্রভাবশালীরা খাতরা এলাকায় রাস্তার পাশে সমতল জমি খনন করেন। মাটি কাটার কারণে সেখানে গর্তের সৃষ্টি হয়। শনিবার রাতের বৃষ্টিতে সেখানে পানি জমে যায়। রোববার ইয়াসিন ও হাকিম দুই ভাই এক সঙ্গে সেখানে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। 

বাবা আব্দুল মালেক জানান, খেলার সময় ছোট ছেলে হাকিম পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই ইয়াছিনও ওই পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার এসআই সুজন সিকদার সাংবাদিকদের বলেন, মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর