চট্টগ্রামে ১৪ ঘণ্টা পর নালায় নিঁখোজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০১:২৮ পিএম

চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় রিকশা উল্টে খালে পড়ে মায়ের কোল থেকে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চামড়ার গুদাম এলাকায় চাক্তাই খালে ভেসে উঠতে দেখে মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির নাম সেহরিশ। সে আছাদগঞ্জ এলাকার মো. শহীদুলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে খালে ভেসে উঠা শিশুর হাত দেখে স্থানীয়রা প্রথমে মনে করেছিল পুতুল। পরে খালে নেমে মরদেহ উদ্ধার করা করে পরিবার, ফায়ার সার্ভিসসহ অন্য সংস্থায় খবর দেওয়া হয়। 

তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ নালা-খালের পাশে নিরাপত্তা বেষ্টনি না থাকায় প্রতিবছর দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে দায়িত্বপ্রাপ্ত সিডিএ, সিটি কর্পোরেশনসহ সংস্থাগুলো এ বিষয়ে নির্বিকার।

এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে কাপাসগোলা এলাকায় অটোরিকশা উল্টে গেলে মা-দাদীসহ শিশুটি খালে পড়ে যায়। মা-দাদীকে উদ্ধার করা গেলেও পানির স্রোতে হারিয়ে যায় শিশুটি। এরপরই উদ্ধার কাজে নামে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা বলেন, এ বছর বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ খালের পাশে বিতাপত্তা বেষ্টনি দেওয়া হবে।

চট্টগ্রামে ২০২৩ সালের ২৭ আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়ায় নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়। একই বছর সাত আগস্ট বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপার। ২০২১ সালের ৩০ জুন মেয়রগলিতে খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট মুরাদপুরে চশমা খালে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তার মরদেহ আর পাওয়া যায়নি।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর