রামপালে আগুনে পুড়লো ছয় দোকান

আপডেট : ০৮ জুন ২০২২, ১০:২৪ এএম

বাগেরহাটের রামপালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়েছে অন্তত ৬টি দোকান।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে রামপাল উপজেলার চাকশ্রী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাকশ্রী বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজারে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কৃষি ব্যাংক ও চাকশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে একটি জ্বালানী তেল (পেট্রোল, ডিজেল) বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশে।

এ সময় একটি জ্বালানী তেলের দোকান, একটি ডাকঘর, একটি কাপড় ও চায়ের দোকানসহ মোট ৬টি দোকানঘর পুড়ে যায়।

আগুন লাগার পর স্থানীয় অপর দোকানী ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর পেয়ে রাত ৮টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।


একাত্তর/আরএ

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর