দুই শতাধিক ইউক্রেনিয় যোদ্ধার মরদেহ ফেরত দিয়েছে মস্কো

আপডেট : ০৮ জুন ২০২২, ০৬:৩৫ পিএম

দুই শতাধিক ইউক্রেনিয় যোদ্ধার মরদেহ কিয়েভের কাছে ফেরত দিয়েছে মস্কো। 

বুধবার (৮ জুন) ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মারিওপোলে নিহত প্রতিরোধ যোদ্ধাদের মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২১০ জনের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তাদের অধিকাংশই আজভস্টলের প্রতিরোধ যোদ্ধা।

আজভস্টল ইস্পাত কারখানায় প্রায় তিন মাসব্যাপী প্রতিরোধ জারি রেখেছিল ইউক্রেনের সেনারা। কিন্তু রুশ বাহিনীর অবরোধের মধ্যে পড়ে এক পর্যায়ে তাদের খাবার, ওষুধ ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যায়। আত্মসমর্পণে বাধ্য হয় আড়াই হাজারের মতো ইউক্রেনীয় যোদ্ধা। পরে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায় রাশিয়া।

ইউক্রেন চাইছে বন্দি বিনিময়ের মাধ্যমে এই যোদ্ধাদের দেশে ফিরিয়ে নিতে। তবে কয়েকজন রুশ আইনপ্রণেতার দাবি, ফেরত না দিয়ে এই সেনাদের যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়।


একাত্তর/জো 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর চালানো এই হামলায় ৫০০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে, যার ফলে এক ভারতীয়...
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন পরবর্তী পরিস্থিতি এবং আঞ্চলিক অস্থিরতা নিরসনে রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের শলাপরামর্শ করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিনা উস্কানিতে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। এই রুশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর