মাঙ্কিপক্স সন্দেহে নারীকে সাত দিন পর্যবেক্ষণের নির্দেশ

আপডেট : ১১ জুন ২০২২, ১০:১৪ এএম

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে নারীর প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করার পর তাকে আর সাতদিন পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। এর আগে এ রোগীর বিষয়ে ডাক্তার আবুল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল দল গঠন করা হয়। 

এই মেডিকেল দলের নির্দেশে শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় রোগীর স্বজনরা তাকে চর্মরোগ বিশেষজ্ঞ ও শহীদ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক মতিউল হোসেনের কাছে নিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সাত দিনের ব্যবস্থাপত্র দেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ জুন) শরীরে ফুসকুড়ি নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিনের কাছে চিকিৎসা নিতে আসেন ওই নারী। চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ী পাঠিয়ে দেন। 

তবে তাকে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহ করা হচ্ছে এমন খবর স্থানীয় পত্রিকায় এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশ হলে স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়। 

শুক্রবার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন তৎপরতা শুরু করেন এবং এরপর পুনরায় ওই রোগীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: বেলকুচিতে ১৪৪ ধারা উপেক্ষা করে যুবলীগ কর্মীর ওপর হামলা

এরপর বিকেলে মেডিকেল টিম গঠনের মাধ্যমে তার শরীরের নমুনা পরীক্ষা এবং চর্মরোগ বিশেষজ্ঞের মাধ্যমে চিকিৎসা করানো হয়। বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মতিউর হোসেন ফোসকা আক্রান্ত নারীর বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করে জানান, মাঙ্কিপক্সের রোগ শনাক্ত করতে কমপক্ষে ১০ দিন সময় লাগে। তবে ওই নারী গত তিনদিন হলো আক্রান্ত হয়েছেন। 

তিনি আরও জানান, অনেক সময় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এমন চর্মরোগের উপসর্গ দেখা দিতে পারে। আরও সাত দিন পর নতুন পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে ওই নারী মাঙ্কিপক্স না অন্য কোন রোগে আক্রান্ত হয়েছেন।


একাত্তর/এসজে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর