কুতুপালং থেকে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০২২, ০২:০৭ পিএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে এক রোহিঙ্গা যুবকের হাত-মুখ বাঁধা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত যুবকের নাম মোহাম্মদ সমিন (৩০)। তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৪ মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ সুফিয়ানের ছেলে। 

শনিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক জ্যৈষ্ঠ এক কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, শুক্রবার (১০ জুন) রাতে মধুরছড়া ক্যাম্পে রোহিঙ্গা সমিনকে হাত-মুখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: অবৈধ সংযোগ কাটতে গিয়ে হামলায় পল্লীবিদ্যুৎ কর্মী নিহত

এক বিশ্বস্ত সূত্র বলছে, নিহত সমিন বিভিন্ন সময় ক্যাম্পে সন্ত্রাসীদের আটক করতে প্রশাসনকে সহযোগিতা করে আসছিল। এই কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সন্ত্রাসীদের ধরতে পুলিশ-এপিবিএনের যৌথ অভিযান চলছে বলেও জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। 

তিনি আরও জানান, নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে 

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর