খালেদা জিয়ার কিছু হলে দায়দায়িত্ব সরকারের: বিএনপি

আপডেট : ১২ জুন ২০২২, ১০:১১ এএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রাম করার পর তার হার্টের প্রধান ধমনীতে ৯৯ শতাংশ ব্লক ধরা পড়ায় তাৎক্ষণিক ভাবে রিং পরানো হয়ে। 

তবে, শারীরিক জটিলতা থাকায় বাকি দুই ব্লকে রিং স্থাপন করা যায়নি। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড আবারও দ্রুত সময়ের মধ্যে বেগম জিয়াকে বিদেশে নেয়ার সুপারিশ করেছে। 

এই অবস্থায় খালেদা জিয়ার কিছু হলে সরকারকেই এর দায় নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছন বিএনপির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা। 

শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে গুলশানের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তাৎক্ষনিকভাবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। 

শনিবার সকাল থেকে তাঁর সব রকম পরীক্ষা নিরীক্ষা করে মেডিক্যাল বোর্ড। বেলা ১২টার পর পরীক্ষার ফল নিয়ে বৈঠকে বসে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড। 

এ সময় মেডিক্যাল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদার, মুমিনুজ্জামানসহ বিশেষজ্ঞ ডাক্তাররা খালেদা জিয়ার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। 

image


এনজিওগ্রামে তার হৃদপিন্ডে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে তার হৃদপিন্ডের প্রধান রক্তনালীতে ৯৯ শতাংশ ব্লক থাকায় তাৎক্ষণিকভাবেই রিং পরানো হয়। 

তবে শারীরিক জটিলতা থাকায় বাকি দুটি ব্লকে রিং পরানো হয়নি। তবে আপাতত হার্টের যে সমস্যা সেটা থেকে খালেদা জিয়া সাময়িকভাবে মুক্তি পেলেন বলে জানিয়েছে চিকিৎসকরা।

রাত থেকে দুপুর পর্যন্ত হাসপাতালেই ছিলেন বিএনপির মহাসচিব। পরে শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির নেত্রীর কার্যালয় মেডিক্যাল বোর্ডের কথা জানান তিনি।

বোর্ডের সুপারিশ তুলে ধরে তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়া প্রয়োজন। নয়তো সরকারকেই দায়ভার গ্রহণ করতে হবে। 

মির্জা ফখরুল বলেন, গত রাতে হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরে তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন।‌ 

বেলা একটার দিকে খালেদার এনজিওগ্রাম শেষ হয়। হার্টের সমস্যার চিকিৎসা শেষে আপাতত খালেদা জিয়া রিলিফ পেয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব। 

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আবেদন করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করেছেন।‌ এরপরও অনুমতি দেয়া হয়নি।

image


ফখরুল বলেন, খালেদা জিয়া আবার অসুস্থ হওয়ার পর প্রমাণিত হলো যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে খালেদা জিয়ার জীবন হুমকির মধ্যে পড়বে। 

খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করতে তিনি সরকারের কাছে আহ্বান জানান।‌ অন্যথায় এর দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে বলেও মন্তব্য করেন ফখরুল। 

আরও পড়ুন: খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হলো রিং

৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

বিএনপি নেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। এ সময় বাজেটকে প্রত্যাখ্যান করেন বিএনপি নেতারা। 


একাত্তর/এসি

দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর