দূরপাল্লার বাসে ডাকাতি চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১২ জুন ২০২২, ০৩:২৬ পিএম

সাম্প্রতিক সময়ে ঢাকার আশুলিয়ায় হানিফ পরিবহন ও গোপালগঞ্জের কাশিয়ানীতে স্টার লাইন পরিবহনের বাসে ডাকাতিসহ বিভিন্ন সময়ে দূরপাল্লার বাসে ডাকাতির সাথে জড়িত আন্তঃজেলা ডাকাতচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শনিবার (১১ জুন) রাতে ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি নিয়ে বাসে ওঠার সময় অভিযান চালিয়ে দেশি ও বিদেশি অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (১২ জুন) এক সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব-৮।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ডাকাত সর্দার মো. হিরা শেখ ওরফে কালাম শেখ ওরফে সোলেমান শেখ (৪০), মো. হাসান মোল্লা ওরফে ইশারত মোল্লা (৩৯), আরিফ প্রামানিক ওরফে আরিফ হোসেন (৩৩), মো. নুর ইসলাম (৫৩), মো. রাজু শেখ ওরফে রাজ্জাক (৫৪), মো. রেজাউল সরকার (৪৯), মো. রতন (৩৬), মো. শরিফুল ইসলাম (৩৯), মো. হানিফ (৪২) ও মো. নজরুল ইসলাম (৩৫)। 

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গত ২৯ মে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে গোপালগঞ্জগামী স্টার লাইন পরিবহনে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে গত ৮ জুন ডাকাত মহব্বত ওরফে রয়েলকে লুন্ঠিত মালামালসহ রাজশাহী থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত হীরার নেতৃত্বে এই সংঘবদ্ধ ডাকাত দলটি গত এক মাসে তিনটি দুরপাল্লার বাসে দুর্ধর্ষ ডাকাতি করে। এই ডাকাত চক্রটি গত ১১ মে চট্টগ্রাম থেকে যশোর বেনাপোলগামী হানিফ পরিবহন, ২৫ মে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস পরিবহন এবং ২৯ মে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা থেকে কোটালীপাড়াগামী স্টার লাইন পরিবহনে ডাকাতি করে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। 

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল ঢাকার আশুলিয়া এলাকা থেকে এই চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করে। 

এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, আটটি দেশিয় অস্ত্র, চারটি শ্যামলী এনআর ট্রাভেলস এর টিকেট ও তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। তারা ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির পরিকল্পনা করছিল বলে জানা যায়। 

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এই দলের সদস্য সংখ্যা ১২-১৫ জন। ডাকাত সর্দার হীরা ও তার অন্যতম সহযোগী হাসান মোল্লা বিভিন্ন ডাকাতির পরিকল্পনা করে থাকে। গত দুই বছরে তারা প্রায় ১০-১৫টি বাসে ডাকাতি করেছে। 

হিরা শেখকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি উক্ত ডাকাত চক্রের অন্যতম মূল হোতা। ডাকাতির সময় তিনি বাসে উঠে প্রথমে বাস স্টাফদের এবং যাত্রীদের মারধর করে ভীতির সঞ্চার করে অস্ত্রের মুখে জিম্মি করেন। বাকীরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল এবং স্বর্ণালঙ্কার লুট করে। তার নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ অস্ত্র আইনে মোট সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর