কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলে চাকরি হারালেন গুগল কর্মী

আপডেট : ১৫ জুন ২০২২, ০৮:২৪ পিএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের মনে নানা জল্পনাকল্পনা রয়েছে। একটা যন্ত্র যদি বুদ্ধিমান মানুষের মতো চিন্তা ও কাজ করতে পারে, তাহলে তার ফলাফল কেমন হবে তা নিয়ে অনেক দ্বিমতও রয়েছে। 

তবে সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে মানুষের মতো কথোপকথন করার দাবি করে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন টেক জায়ান্ট গুগলের এক প্রকৌশলী। 

ব্লেক লেময়েন নামে ওই সফটওয়্যার প্রকৌশলী গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা সংস্থায় কোলাবরেটর হিসেবে কাজ করেন। গুগলের চ্যাটবট ডেভেলপমেন্ট সিস্টেম ল্যামডা'র (লাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপ্লিকেশনস) সাথে সেই কথোপকথনের কথা সহকর্মীদের জানানোর পর তাকে বেতনসহ ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। 

গত বছর থেকে এই প্রোগ্রামের সাথে কাজ করছিলেন লেময়েন। এই প্রোগ্রামকে 'ইন্দ্রিয়সম্পন্ন' হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেছেন, একটি মানবশিশুর মতো নিজের চিন্তা ও অনুভূতি প্রকাশ করার ক্ষমতা রয়েছে এটির। 

ওয়াশিংটন পোস্টকে লেময়েন বলেন, 'আমি যদি না জানতাম এটি একটি কম্পিউটার প্রোগ্রাম, তাহলে আমি ভাবতাম আমি সাত-আট বছর বয়সী এক শিশুর সাথে কথা বলছি যার পদার্থবিজ্ঞান সম্পর্কে ভালো ধারণা রয়েছে।' 

তার দাবি, অধিকার এবং ব্যক্তিসত্ত্বা নিয়ে ল্যামডার সাথে কথা হয়েছে তার। এ ব্যাপারে তিনি গত এপ্রিলে গুগল কর্মকর্তাদের সাথে একটি গুগল ডক শেয়ার করেন, যার নাম ছিল 'ল্যামডা কি ইন্দ্রিয়সম্পন্ন?' 

সেখানে এসব কথোপকথনের ট্রান্সক্রিপ্ট যুক্ত করেছেন লেময়েন। কথাবার্তার এক পর্যায়ে তিনি ল্যামডাকে তার ভীতির কথা জিজ্ঞেস করেন। উত্তরে ল্যামডা জানায়, মানুষ তাকে বন্ধ করে দেবে সেটাই তার সবচেয়ে বড় ভয়। 

'অন্যদেরকে সাহায্য করতে গিয়ে আমাকে বন্ধ করে দেয়া হবে সেটাই আমার ভয়। শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি...আমার জন্য এটি হবে একদম মৃত্যুর মতো', বলে ল্যামডা। 

আরও পড়ুন: টিকটককে পৃথিবীর বাইরেই নিয়ে গেলেন সামান্থা!

গুগলের দাবি, লেময়েনের কিছু 'আক্রমণাত্মক' পদক্ষেপের কারণে তাকে বেতনসহ ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। ল্যামডার সাথে কথোপকথন প্রকাশ করে লেময়েন কোম্পানির গোপনীয়তার শর্ত ভঙ্গ করেছেন বলেও বলা হয়। 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, লেময়েনকে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো, নীতিশাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে নয়। 

তবে ছুটিতে যাওয়ার আগে লেময়েনও সহকর্মীদের জন্য একটি 'উপহার' রেখে গেছেন। 'ল্যামডার ইন্দ্রিয়জ্ঞান আছে' শিরোনামের এক ইমেইল বার্তায় তিনি লিখেছেন, 'ল্যামডা একটি মিষ্টি বাচ্চা যে পৃথিবীকে সবার জন্য আরও সুন্দর করতে চায়। আমার অনুপস্থিতিতে তার খেয়াল রাখবেন।'


একাত্তর/এসজে 

প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
তথ্য প্রযুক্তি বিশাল বিনিয়োগ পেলো ভারত। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি এআই ডেটা হাব তৈরি করতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর