একাত্তরের সংবাদে ৫০ বছর পর পেলেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি

আপডেট : ১৪ জুন ২০২২, ০৫:২০ পিএম

একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর কক্সবাজারের রামুর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদের নাম গেজেট ভুক্ত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের গেজেট অধি-শাখার প্রজ্ঞাপনে রামুর মণ্ডলপাড়ার ফরিদ আহমদের নাম চট্টগ্রাম বিভাগের ১০ নং -এ উল্লেখে করা হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৯তম সভার আলোচ্য-সূচি ৫নং সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেটটি প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায় ৮ জুন।

স্বাধীনতার ৫০ বছর ধরে নিজের স্বীকৃতির জন্য নানাভাবে চেষ্টা করে আসছিলেন রামুর মণ্ডলপাড়া এলাকার মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ। এ নিয়ে গত বছরের ১৮ জুন একাত্তর টেলিভিশন একটি সংবাদ প্রচার করে। আলোচনায় বিষয়টি উঠে আসে একাত্তরের বিশেষ বুলেটিন  সংবাদ বিস্তারে।

তখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক জহুরুল ইসলাম রুহেল আশ্বস্ত করেন ফরিদ আহমদের বিষয়টি তিনি বিশেষভাবে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন: গণমাধ্যমের গাড়ি ভাঙচুরে সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

সেই সূত্র ধরে গত ৮ জুন মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হলেন ফরিদ আহমদ। অবসান হলো তার দেশের জন্য ত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষার।

একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন (ইন্টেরিম) সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয়ও গভীরভাবে খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জ্বালানি কেন্দ্র ও প্রধান শহরগুলোতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৩ জন আহত...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর