আদালতে বিচ্ছেদ মামলা, আদালতের মাধ্যমেই ফের এক হলো চার হাত

আপডেট : ১৬ জুন ২০২২, ১১:১৩ এএম

অন্যদিনের মতোই চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতে চলছিল বিচারকাজ।

বুধবার (১৫ জুন) দুপুরে একটি বিচ্ছেদ মামলার শুনানিতে আদালতে আট মাসের সন্তানকে কোলে নিয়ে আসেন এক মা। জ্যেষ্ঠ বিচারক হুমায়ুন কবীর বিষয়টা দেখে স্ব-প্রণোদীত হয়ে মামলার দুই আইনজীবীকে বলেন ‘বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলতে চান।’

আদালতের এ পর্যবেক্ষণ ও ঘটনার পূর্বাপর সম্পর্কে বলতে গিয়ে আইনজীবী আবদুল কালাম আজাদ জানান, গোমস্তাপুর উপজেলার নাদিম আলী ও শিউলি বেগমের পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এরপর নানান কারণে তালাক হয়। তখন শিউলি বেগমের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর ২০২১ সালের শিউলি বেগম বাদী হয়ে মামলা করে। আদালতে মামলা চলমান অবস্থায়ই ২০২১ সালের ২৬ নভেম্বর জন্ম নেয় সন্তান। প্রায় এক বছর থেকে মামলাটি চলছে।

তিনি জানান, বুধবার (১৫ জুন) শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন বাদী পক্ষের সাক্ষী শুনানি ছিল। ৮ মাসের সন্তান নিয়ে আদালতে ওই নারী আসলে বিচারক বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে আমরা দুই আইনজীবী উভয় পক্ষকে নিয়ে স্যারের (বিচারকের) খাস কামরায় যায়। পরে বিচারক স্বামী-স্ত্রীকে বুঝিয়ে আবার নিজে সাক্ষী হয়ে বিয়ের ব্যবস্থা করেন। তার আগে ব্যবস্থা করা হয় একটি লাল শাড়ির।

image


আরও পড়ুন: কুমিল্লা সিটির ১০ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবেন রিফাত

এদিকে বিচারক হুমায়ন কবির সামাজিকমাধ্যমে তার নিজ টাইমলাইনে সেই দম্পতির সাথে ছবি পোষ্ট করে জানান, তার সাত মাসের বাচ্চা পেটে নিয়ে মেয়েটা ডিভোর্সের শিকার হয়। যৌতুকের মামলা করে এবং আট মাসের বাচ্চা কোলে নিয়ে ছয়জন সাক্ষীসহ আজ আমার আদালতে হাজির। আমার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে লাল শাড়ি পরিয়ে বধূ সাজিয়ে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই নিষ্পাপ সন্তানকে ফিরিয়ে দিলাম তার হারানো পিতৃস্নেহ।

এ ব্যাপারে বিচারকের সাথে যোগাযোগ করা হলে তিনি এক ক্ষুদে বাতায় বিষয়টি নিশ্চিত করেন।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর