বন্যায় শেরপুরের নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ১৭ জুন ২০২২, ০৪:২০ পিএম

ভারী বর্ষণ ও উজান থে‌কে নে‌মে আসা পাহাড়ি ঢলের পানিতে দ্বিতীয় দফায় শেরপুরের নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। এতে ঝিনাইগাতী উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা সদর, ধানাশাইল, গৌরীপুর, হাতিবান্দা ও মালিঝিকান্দাসহ পাঁচ ইউনিয়নের ২০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

এসব এলাকার রামেরকুড়া, দিঘীর পাড়, চতলের বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলা সদর এবং আশপাশের বিভিন্ন এলাকায় পানি প্রবাহিত হচ্ছে। 

পানির তো‌ড়ে শুক্রবার (১৭ জুন) রামেরকুড়া গ্রামের বাঁধের সাথে একটি বাড়ি ও মুরগীর খামার ভেসে গেছে। সেই সাথে ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ির মানুষ পানিবন্দি হয়ে পড়ায় স্থানীয় ফায়ার সার্ভিস তাদের উদ্ধারের চেষ্টা করছে। প্রবল পানির স্রোত থাকায় বা‌ড়ি নিজ বা‌ড়ি ছে‌ড়ে অন‌্যত্র চ‌লে এসে‌ছে।

এদিকে, চেল্লাখালী ও ভোগাই নদীর পা‌নি বে‌ড়ে‌ছে। এতে নিম্নাঞ্চলের বেশ ক‌য়েক‌টি গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: দুর্গাপুরে মাটি খুঁড়তেই বের হচ্ছে তেল!

বৃহস্পতিবার রাত থে‌কে টানা বৃ‌ষ্টি ও পাহা‌ড়ি ঢ‌লের কার‌ণে শেরপু‌রের নদ-নদীর পা‌নি বে‌ড়ে‌ছে। গেল রাতে জেলা সদ‌রে ৮৫‌ ও না‌লিতাবাড়ী‌ উপ‌জেলায় ১১৫ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে।

এদিকে, না‌লিতাবাড়ীর চেল্লাখালি নদীর পানি বিপদসীমার ১৭৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ভোগাই নদীর পানিও বিপদসীমার কাছাকা‌ছি প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পা‌নি বাড়ায় নদীর আশপা‌শের নিম্নাঞ্চল প্লা‌বিত হ‌চ্ছে।

অন‌্যদি‌কে, ঝিনাইগাতীর মহারশী নদীর ভাঙা বাঁধ দি‌য়ে নিম্নাঞ্চ‌লে ফের পা‌নি প্রবেশ শুরু ক‌রে‌ছে। এতে আত‌ঙ্কে স্থানীয়রা।


একাত্তর/এসজে

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর