গাঁজা পাচারের অভিযোগে রাশিয়াতে মার্কিনীর ১৪ বছরের জেল

আপডেট : ১৮ জুন ২০২২, ১১:২১ এএম

'বিপুল পরিমাণ' গাঁজা পাচারের দায়ে এক সাবেক মার্কিন কূটনৈতিককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। 

মার্ক ফোগেল নামে ওই মার্কিন নাগরিক মস্কোতে মার্কিন দূতাবাসে চাকরি করতেন। তবে গ্রেপ্তারের সময় তিনি মস্কোর একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

মস্কোর খিমকি এলাকার একটি আদালত এক বিবৃতিতে জানায়, মার্কিন নাগরিক ফোগেল দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি 'বিপুল পরিমাণ মাদক পাচার' ও 'ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া বিপুল পরিমাণ মাদক মজুত করেছিলেন' বলে বিবৃতিতে বলা হয়। 

আইনজীবীদেরকে ফোগেল জানান, ২০২১ সালের ১৫ আগস্ট যখন তাকে সেরেমেতইয়েভো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তখন তার লাগেজে ১৭ গ্রামের মতো গাঁজা ছিল। 

তিনি আরও জানান, মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর চিকিৎসক তাকে মেডিক্যাল কারণে গাঁজা সেবনের পরামর্শ দেন। রাশিয়াতে মেডিক্যাল কারণে গাঁজা সেবন তা তিনি জানতেন না। 

আরও পড়ুন: পশ্চিমারা এখনও বাকিদের উপনিবেশ হিসেবে দেখে: পুতিন

তবে ফোগেলের কাছে কি পরিমাণ গাঁজা পাওয়া গিয়েছিলো সে সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ কিছু না জানালেও রাশিয়ান আইন অনুযায়ী, 'বিপুল পরিমাণ' মাদক বলতে অন্তত একশ' গ্রাম বা তার বেশি পরিমাণ বোঝায়। 

রাশিয়ান বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ফোগেল নারকোটিক পাচার, মজুত, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের কথা স্বীকার করে তাকে সাজা দেয়া হয়। 


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর