১৫ সপ্তাহের সর্বোচ্চ ৫৯৬ জন নতুন করোনা রোগী শনাক্ত

আপডেট : ১৯ জুন ২০২২, ০৮:১৫ পিএম

দেশে করোনার সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। মাত্র একদিনের ব্যবধানেই দৈনিক নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন করে সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। 

গেলো ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৯৬ জন। এই সংখ্যা গত ১৫ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গিয়েছিলো ৩০৪ জন।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আট হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। 

এসব নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার সাত দশমিক ৩৮। আগের দিন এ হার ছিল পাঁচ দশমিক ৯৪। অথচ দুই সপ্তাহ আগেই এই হার পাঁচের নিচেই ছিলো। 

গত একদিনে (শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ঢাকা বিভাগেই শনাক্ত হয়েছেন ৫৬১ জন। তবে সিলেট ছাড়া আর সব বিভাগেই নতুন করে করোনার রোগী পাওয়া গেছে।

চট্টগ্রামে ২৫, রাজশাহী ও খুলনা তিন জন করে, রংপুরে দুই এবং ময়মনসিংহ ও বরিশালে এক জন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৬,৩২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫,৮০৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

আরও পড়ুন: সোমবার থেকে রাত আটটার পর সারাদেশের দোকানপাট বন্ধ

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। সবশেষ গেলো ডিসেম্বরে ওমিক্রনের ঢেউ মোকাবেলা করেছে বাংলাদেশ।

এরপর সংক্রমণ কমার ধারায় গত পাঁচ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল চার জনে। তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করে। 

১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। এক সপ্তাহের মাথায় তা পৌঁছালো ছয়শ’র কাছাকাছি।


একাত্তর/এসএ/এসি

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনাকালে স্বাস্থ্যখাতে ৭০০ মিলিয়ন ডলারের জালিয়াতি ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর