ট্রিপল নাইনে যুক্ত হচ্ছে হেলিকপ্টার

আপডেট : ২১ জুন ২০২২, ০৬:০১ পিএম

ট্রিপল নাইন (জাতীয় জরুরি সেবা) নম্বরের জন্য জরুরী উদ্ধার কাজ চালাতে হেলিকপ্টার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে তিনটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পদ্মাসেতু ও এর আশপাশের নিরাপত্তার জন্য নির্মিত পদ্মা সেতুর উত্তর ও দক্ষিণ থানার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।

একইসাথে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালগুলোর আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করেন।

পুলিশ বাহিনীর জন্য কমিউনিটি ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, জরাজীর্ণ অবস্থায় পুলিশের ব্যরাকগুলো ছিলো, সেগুলোর সংস্কার করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, করোনার সময় নজিরববহীনভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ সদস্যরা। মুজিববর্ষের অনুষ্ঠানের অর্থ দিয়ে ঘর তৈরি করে দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছে পুলিশ।

আরও পড়ুন: নারী পুলিশ সদস্যদের জন্য আলাদা ব্যারাক হবে

প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের সময় পুলিশ সদস্যদের হত্যা করেছে। বাস, রেল ও লঞ্চে আগুন দিয়েছে।

এসময় সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, গুজব ছড়ানো, মাদক, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তাগাদা দেন প্রধানমন্ত্রী।


একাত্তর/আরএ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেছে এলিট ফোর্সটি। তাদের দাবি, র‌্যাবের হেলিকপ্টার থেকে কেবল টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর এই সেবা সীমিত আকারে চলছিলো। সোমবার থেকে তা পূর্ণমাত্রায় শুরু হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আকাশ পথে টহলের সময় র‌্যাবের হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
স্বপ্ন পূরণে আরও একধাপ এগোলো বাংলাদেশ। প্রধানমমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় খরস্রোতা পদ্মা নদীর ওপর নির্মিত হয়েছে সেতু। সেটি উদ্বোধন করতে এরই মধ্যে পদ্মার মাওয়া প্রান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন শেখ...
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর