পুরোদমে চলছে ৯৯৯

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:২২ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর এই সেবা সীমিত আকারে চলছিলো। সোমবার থেকে তা পূর্ণমাত্রায় শুরু হয়।

মঙ্গলবার জাতীয় জরুরি সেবার পরিদর্শক মো. আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকটা স্থবির হয়ে পড়ে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম। জীবনের নিরাপত্তা ও পুলিশ সংস্কারের দাবিতে পুলিশের কিছু সদস্য কর্মবিরতিতে চলে যায়।

তিনি বলেন, ৯৯৯ জাতীয় জরুরি সেবা। এখানে পুলিশের সহায়তার পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা দেওয়া হয়। ৫ আগস্টের পর থেকে ৯৯৯ এর কার্যক্রম সীমিত পরিসরে চলছিলো। তবে সোমবার থেকে ৯৯৯ এর কার্যক্রম চালু হয়েছে পূর্ণমাত্রায়।

এদিকে সারা দেশে ৬৩৯ থানার মধ্যে ৬২৮ থানার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকাসহ মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম চলছে।

কেএসএইচ
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকদের ইংরেজি ভাষায় সেবা দেওয়া শুরু করেছে। এখন মোবাইল কিংবা ল্যান্ডফোন থেকে ফোন করে এই সেবা নিতে পারবেন বিদেশি নাগরিকরা।
মিয়ানমারের নৌবাহিনীর হেফাজত থেকে বাংলাদেশি ১৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান অবস্থায় তাদেরকে হেফাজতে নেয় মিয়ানমারের নৌবাহিনী। এরপর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদেরকে উদ্ধার করে আনে...
ট্রিপল নাইন (জাতীয় জরুরি সেবা) নম্বরের জন্য জরুরী উদ্ধার কাজ চালাতে হেলিকপ্টার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে তিনটায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর