হেলিকপ্টার থেকে গুলি হয়নি: র‌্যাব

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেছে এলিট ফোর্সটি। তাদের দাবি, র‌্যাবের হেলিকপ্টার থেকে কেবল টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শেষ দিকে রাজধানীর আকাশে টহলে দেখা যায় র‌্যাবের একাধিক হেলিকপ্টার। ঢাকার রাজপথে যেমন ছিলো পুলিশ, র‌্যাব, এপিবিএন আর বিজিবির সশস্ত্র অভিযান; তেমনি বিভিন্ন এলাকার আকাশে ছিলো র‌্যাবের হেলিপ্টারের আনাগোনা।   

বাসার বারান্দা ও বাড়ির ছাদে হতাহতের বিভিন্ন ঘটনায় র‌্যাবের হেলিকপ্টারকে দায়ী করেন ভুক্তভোগীরা। অভিযোগ ওঠে, হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ যায় শিশুসহ কয়েকজনের।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ অস্বীকার করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস বলেন, হেলিকপ্টার থেকে কোনো গুলি চালানো হয়নি। কেবল টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে ।

মুনিম ফেরদৌস বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় যাদের সম্পৃক্ততা আছে, ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ ছাড়া আরও ৩০ থেকে ৪০ জনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল, তাদেরও শনাক্ত করা হচ্ছে।

এসময় আন্দোলনের সময় র‍্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে কি না এমন প্রশ্নের জবাবে র‍্যাবের মুখপাত্র বলেন, গুলি নয়, হেলিকপ্টার থেকে শুধু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

র‍্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি দাবি করে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র‍্যাব সদস্য কর্মবিরতিতে যাননি বা পালিয়ে যাননি।

পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ জন্য প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যার তদন্তে র‌্যাব ব্যর্থ কি না, এই প্রশ্ন এড়িয়ে যান র‌্যাবের এই মুখপাত্র।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সাগর-রুনির মামলাটি গতিশীল করার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। এজন্য প্রয়োজনে টাস্কফোর্সকে সহায়তা করবে র‍্যাব।

এদিকে আসন্ন দূর্গাপূজাকে ঘিরে নানা রকম উসকানি রয়েছে। তবে পূজার আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশেই স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে র‌্যাব। বিশৃঙ্খলা প্রতিরোধে কমান্ডো টিম,বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে।

 

 

কেএসএইচ
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের ঘটনায় বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ চালু করা হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর