একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত সাত লাখ, মৃত্যু ১২শ’র বেশি

আপডেট : ২২ জুন ২০২২, ১০:২২ এএম

প্রাণঘাতী ভাইরাস করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৫৭৯ জন জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ লাখ ৬২ হাজার ৬৭৬ জন। এছাড়া এই দিন বিশ্বজুড়ে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৩৫ জনের।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুন) বিশ্বে দৈনিক আক্রান্তের হিসেবের শীর্ষে ছিল জার্মানি। দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯৭ জন এবং মারা গেছেন ৬৫ জন।

অন্যদিকে বুধবার করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে- ২১৯ জন। এছাড়া এদিন সেখানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৮ হাজার ১০২ জন।

বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ৪২২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৭৭ লাখ ২২ হাজার ২০২ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৩৬ হাজার ২২০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন: লিথুয়ানিয়াকে রাশিয়ার হুঁশিয়ারি

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৪ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার ৯৩১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ৪৩ হাজার ৫৮৩ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৫২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৯২৬ জন।


একাত্তর/আরএ

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে।গতদিন ২০ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৮৮ শতাংশ।শনিবার বিকেলে স্বাস্থ্য...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর