লিথুয়ানিয়াকে রাশিয়ার হুঁশিয়ারি

আপডেট : ২২ জুন ২০২২, ১২:০০ এএম

রুশ অঞ্চল কালিনিনগ্রাদে পণ্য পৌঁছাতে রেল ট্রানজিট বাতিল করে দেওয়ায় লিথুয়ানিয়াকে হুশিয়ারি দিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার (২১ জুন) মস্কো লিথুয়ানিয়াকে এই শত্রুতামূলক পদক্ষেপের ‘ধারাবাহিক পরিণতি ভোগ’ করতে হবে বলে সতর্ক করে।

উর্ধ্বতন রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই পাত্রুশেভ বলেন, ‘রাশিয়া অবশ্যই এই শত্রুতামূলক পদক্ষেপের প্রতিক্রিয়া দেখাবে।’

কালিনিনগ্রাদে পণ্য পৌঁছাতে লিথুয়ানিয়ার রেল ট্রানজিট ব্যবহার করে রাশিয়া। সেখানে পণ্য পৌঁছানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে লিথুয়ানিয়া বলেছে তারা কেবল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা অনুসরণ করছে। 

কৌশলগত অঞ্চল হিসেবে কালিনিনগ্রাদের গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলে রাশিয়ার বাল্টিক বহরের সদর দফতর। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনও সীমানাও নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানির কাছ থেকে কালিনিনগ্রাদ দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলটির সঙ্গে ইইউ এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে।

image


মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ততা না থাকায় অঞ্চলটি মারাত্মকভাবে লিথুয়ানিয়ার ভেতর দিয়ে যাওয়া রেল ট্রানজিটের ওপর নির্ভর করে। ইইউ লিথুয়ানিয়ার বিবৃতির প্রতিধ্বনি করে বলেছে দেশটি কেবল ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর ইইউ এর আরোপ করা নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (২১ জুন) কালিনিনগ্রাদ সফরের সময় রুশ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই পাত্রুশেভ বলেন, লিথুয়ানিয়ার এই অবরোধ পশ্চিমাদের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এই সেক্রেটারি বলেন এজন্য নিকট ভবিষ্যতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গত সপ্তাহেই লিথুয়ানিয়ার কর্তৃপক্ষ ঘোষণা করে তারা ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়া পণ্যগুলোকে তাদের অঞ্চল দিয়ে কালিনিনগ্রাদে পৌঁছানো নিষিদ্ধ করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েলাস ল্যান্ডসবার্গিস বলেন, এখানে লিথুয়ানিয়া কিছু করছে না। এটি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা যা ১৭ জুন থেকে কার্যকর হচ্ছে। 

এই নিষেধাজ্ঞা ইউরোপীয় কমিশনের পরামর্শে এবং ইউরোপীয় কমিশনের নির্দেশিকা অনুসারেই কার্যকর হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর