মার্কিন সিনেটে ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস

আপডেট : ২৪ জুন ২০২২, ০১:৫২ পিএম

গত তিন দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ বিল পাস করেছে মার্কিন সিনেট। কংগ্রেসের উচ্চ কক্ষে ৫০ ডেমোক্র্যাট ও ১৫ রিপাবলিকান সিনেটরের ভোট পেয়ে বিলটি পাস হয়। 

শুক্রবার (২৪ জুন) এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস সদস্যদের প্রতি দ্রুত এই বিলে সই করার আহবান জানান। হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এই বিলটি পাস হলে তা অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। 

বিবৃতিতে বাইডেন বলেন, '২৮ বছরের অচলতার পর কংগ্রেসের দ্বিদলীয় সদস্যরা একসাথে কাজ করে আমাদের সমাজে বেড়ে যাওয়া অস্ত্র সহিংসতা নিয়ে আইন পাস করার পদক্ষেপ নিয়েছেন। উভালদে ও বাফেলোর ভুক্তভোগী পরিবার- এবং তার আগে আরও অনেক মর্মান্তিক বন্দুক হামলার শিকার পরিবারগুলো পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে আসছিলেন, এবং আজকে আমরা তা করেছি।'

রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি এই বিলের বিরুদ্ধে ভোট দেয়ার জন্য রিপাবলিকান সদস্যদের তাগাদা দিয়ে আসলেও, দ্রুতই এই বিলটিকে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন স্পীকার ন্যান্সি পেলোসি। 

ভোটের পর পেলোসি বলেন, 'আগামীকাল সকালে রুলস কমিটির প্রথম কাজ হবে জীবন রক্ষাকারী এই বিলটিকে ফ্লোরে আনার কাজ এগিয়ে নেয়া।' 

অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য আইন হলেও, ডেমোক্র্যাট নেতা ও অ্যাক্টিভিস্টরা যে ধরনের পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন তার তুলনায় এটি অপ্রতুল। 

আরও পড়ুন: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

এই আইন অনুযায়ী ২১ বছরের কম বয়সী কেউ অস্ত্র কিনতে চাইলে তার ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করে দেখতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও স্কুলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ১৫ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হবে। 

তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের যৌথ সমর্থন পাওয়ার দিক দিয়েও এই বিলটি ঐতিহাসিক। অতীতে বহুবার রিপাবলিকান নেতাদের আপত্তির কারণে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস হওয়া আটকে গেছে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর