পদ্মা সেতু নির্মাণের সফল সমাপ্তিতে পাকিস্তানের অভিনন্দন

আপডেট : ২৪ জুন ২০২২, ০২:১১ পিএম

পদ্মা সেতুর নির্মাণকাজ সফলভাবে সমাপ্ত করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 

শুক্রবার (২৪ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সই করা এক অভিনন্দনবার্তায় বলা হয়, 'পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সম্পূর্ণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।' 

অভিনন্দনবার্তায় আরও বলা হয়, এই ব্রিজের উদ্বোধন ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি বাংলাদেশকে অংশগ্রহণমূলক ও টেকসই উন্নয়নের পর্যায়ে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পেরও প্রমাণস্বরূপ। 

আরও পড়ুন: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি ব্যক্তিগতভাবে শুভকামনা জানিয়ে তার সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের মানুষের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন শাহবাজ শরীফ। 


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর