পদ্মা সেতু উদ্বোধন উদযাপন ক্রিকেটারদের

আপডেট : ২৫ জুন ২০২২, ০৪:১১ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সারাদেশে মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সেই আনন্দ উদযাপন করলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। 

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে স্থানীয় সময় গভীর রাতে কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনে সামিল হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফরারা। কেক কাটেন বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া সাকিব আল হাসান। 

image


অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে সামিল হয়। কেক কাটেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে সাকিব বলেন, এই সেতু দক্ষিণাঞ্চলসহ সারাদেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে।  

বিসিবির ভিডিও বার্তায় তামিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় আমরা স্বপ্নের পদ্মা সেতু পেয়েছি। উনাকে ধন্যবাদ। একটা সময় আমরা নিশ্চিত ছিলাম না, পদ্মা সেতু হবে কিনা। এছাড়া এই প্রজেক্টের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, বিশেষ করে শ্রমিক তাদের সকলকে ধন্যবাদ।


একাত্তর/এসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর