প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২২, ০১:৪৮ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগ আব্দুল হাই (৩৫) নামে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানার একটি টিম।

গ্রেপ্তারকৃত আসামী উপজেলার বালিথুবা ইউনিয়নের মূলপাড়া গ্রামের নিলাম বাড়ির হাফেজ আহমেদের ছেলে এবং ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুন) ফেসবুক আইডি 'ফরিদগঞ্জের মাটি'তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটূক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ারে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেন অভিযুক্ত আসামী। 

পরে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক বিষয়টির তদন্ত শুরু করে।

পরে এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী  ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮'র ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে। 

এরপর পুলিশ সুপারের নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় অভিযান শুরু করে। অবশেষে শনিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার একটি টিম অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়ো মোটো) মামলা করেছেন আদালত। বুধবার (১৩ মে) চাঁদপুরের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন...
চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে যুবদল কর্মীর ঘুষিতে আজাহার (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর