চাঁদপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ইয়াসিন (৮) ও রাসেল (৬)। তারা ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির ছেলে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, ইয়াসিন ও রাসেল স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। প্রতিদিনের মতো দুপুরে মাদ্রাসা থেকে ফিরে তারা পুকুরে গোসল করতে নামে। সে সময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও তারা পুকুর থেকে ফিরে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে দুই ভাইয়ের মরদেহ পানিতে ভেসে উঠতে দেখেন তারা। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপরে নিয়ে আসেন।

ইউপি চেয়ারম্যান আরও জানান, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির এই দুই ছেলে ছাড়া আর কোনো সন্তান নেই। দুই সন্তানকে হারিয়ে বাবা-মা এখন দিশেহারা। তাদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন ববলেন, বর্তমানে অতিরিক্ত গরম পড়ছে। এই সময়ে সাঁতার না জানা শিশুরা একটু স্বস্তির খোঁজে পুকুর বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। অভিভাবকদের উচিত শিশুদের গতিবিধির ওপর সব সময় নজর রাখা।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

একাত্তর/এসি
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর