‌খাস জমি দখল করে বহুতল ভবন, আদালতের মামলা

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়ো মোটো) মামলা করেছেন আদালত। বুধবার (১৩ মে) চাঁদপুরের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

পরে বিকেলে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন মামলার বিষয়টি সাংবাদিকদের জানান। 

আদালত সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার রূপসা ১৪০ নম্বর মৌজার এক নম্বর খতিয়ানের ৩২৪২ দাগের সরকারি খাস জমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বিষয়টি সংবাদপত্রের মাধ্যমে আদালতের দৃষ্টিগোচর হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

আদালত ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩’ অনুযায়ী ঘটনাটিকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেন। পরে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০ (১) (গ) ধারা অনুযায়ী সুয়ো মোটো মামলা রুজু করা হয়।

একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ২০২ ধারা অনুসারে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন, নকশা ও খতিয়ান যাচাই এবং তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত চলতি বছরের সাত জুনের মধ্যে এই প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছেন।

একাত্তর/এসি
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর