ছাত্রের বেধড়ক মারধরের শিকার শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২২, ০৩:৩৭ পিএম

সাভারের আশুলিয়ায় নিজের কলেজের ছাত্রের মারধরের শিকার শিক্ষক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

দুইদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৭ জুন) ভোরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন মামলার বাদী নিহত কলেজ শিক্ষকের ভাই অসীম কুমার সরকার। 

নিহত শিক্ষকের নাম উৎপল কুমার সরকার। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। 

এদিকে ঘটনার পর দুইদিন পার হলেও অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সে ওই কলেজে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। সে তার পরিবারের সাথে জামগড়া এলাকাতেই বসবাস করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই শিক্ষার্থী।

image

এর আগে শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের মাঠপ্রাঙ্গনেই উৎপল কুমার সরকারের উপর অতর্কিত হামলা চালায় ওই কলেজের ছাত্র আশরাফুল ইসলাম জিতু। 

হামলার পর ওই শিক্ষককে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার ভোরে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আঘাতে উৎপলের শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়। তার পেটে বড় ধরণের অস্ত্রোপচার করা হয়েছিল। 

পুলিশ জানায়, স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা কলেজ শিক্ষক উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে আশরাফুল। স্ট্যাম্পের আঘাতে উৎপলের মাথায় গুরুতর জখম হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জানা গেছে, উৎপল কলেজের শৃঙ্খলা ও পরিবেশ কমিটির আহবায়ক ছিলেন। তিনি ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলা সহ বিভিন্ন আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতেন। বিভিন্ন অপরাধের বিচারও করতেন তিনি। হয়ত কোনো কারণে সেই শিক্ষকের উপর ছাত্রটির কোনো ক্ষোভ ছিল বলে ধারণা করা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. এমদাদুল হক বলেন, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।


একাত্তর/এসজে


সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
নোয়াখালী পৌর এলাকায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী তাসনিয়া (১৪) হত্যা মামলার একমাত্র আসামি সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনিকে (৩৩) দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছে আদালত।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর