নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ জুন ২০২২, ১০:৩০ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এক সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৬ জুন) রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহত দৌলত হোসেন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলত হোসেন একটি অটোরিকশাযোগে চরসৈয়দপুর এলাকায় যাচ্ছিলেন। এসময় গোগনগর ইউপি সদস্য রুবেল ও তার সন্ত্রাসী বাহিনী তার অটোরিকশার গতিরোধ করে।

কথা কাটাকাটির এক পর্যায়ে দৌলত হোসেনকে লোহার রড ও ধারালো ছুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় রুবেল ও তার সহযোগীরা। 

আরও পড়ুন: একদিনেই পাল্টে গেলো পাটুরিয়া ঘাটের চিত্র 

তাকে উদ্ধার করে ঢাকার আসগর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইদুজ্জামান জানান, নিহত দৌলতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযানে নেমেছে। 


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
‘বৃক্ষরোপণে সাজাই দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘সেনাবাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০২৬’–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর