সেভেরোদোনেৎস্ক পতন: কোন দিকে চলেছে ইউক্রেন যুদ্ধ?

আপডেট : ২৭ জুন ২০২২, ০৩:০৬ পিএম

এক না এক সময় সেভেরোদোনেৎস্কের পতন অবশ্যম্ভাবী হলেও, ইউক্রেনের জন্য এই শহরের নিয়ন্ত্রণ হারানোর যন্ত্রণা মোটেও কম নয়। 

কয়েক সপ্তাহ ধরে রাশিয়ান আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিল সেভেরোদোনেৎস্ক। আর্টিলারি শেল ও বিমান হামলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো শহর। 

শেষ পর্যন্ত ইউক্রেনীয় কমান্ডাররা স্বীকার করেই নিয়েছেন, এই ধংসস্তুপকে আগলে ধরে রাখতে গেলে অনেককে প্রাণ হারাতে হবে। 

শনিবার (২৫ জুন) রাশিয়া সেভেরোদোনেৎস্ক দখলে নেয়ার খবর নিশ্চিত করার পর এক বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'নৈতিকভাবে ও মানসিকভাবে' এটি তার দেশের জন্য একটি কঠিন দিন ছিল। 

লুহানস্ক অঞ্চলের এই অন্যতম শহরের নিয়ন্ত্রণ দখল করা রাশিয়ার অন্যতম কৌশলগত লক্ষ্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে এসেছে। পুরো ইউক্রেনকে দখল করে নেয়ার উদ্দেশ্যে ব্যর্থ হওয়ার পর থেকে মস্কো বৃহত্তর ডনবাস অঞ্চল দখলের দিকেই পূর্ণ মনোনিবেশ করে আসছে। 

দোনেৎস্ক ও লুহানস্ক নিয়ে গঠিত ডনবাসের যেকোনো একটিকে দখল করতে পারলেই পুতিন তার দেশের জনগণের সামনে সত্যিকারের একটি অর্জন উপস্থাপন করতে পারবেন। অভিযানের শুরুর দিককার ব্যর্থতা ভুলিয়ে দিতে যেটি তার জন্য খুবই জরুরি। 

তবে সম্পূর্ণ লুহানস্ক নিয়ে নেয়ার সম্ভাবনা বাড়তে থাকলেও, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। রাশিয়ার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে লিসিচানস্ক শহর, যা এখনও পুরোপুরি ইউক্রেনের নিয়ন্ত্রণে। 

সেভেরোদোনেৎস্ক থেকে সরে যাওয়ার পর ইউক্রেনীয় সেনারা এই লিসিচানস্কেই আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে লিসিচানস্ক কেনো গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে এই অঞ্চলের ভৌগলিক অবস্থান ও যুদ্ধে এখন পর্যন্ত এই ভূমিকা বুঝতে হবে। 

image

সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহর সিভেরস্কি দোনেৎস নদীর পাড়ে অবস্থিত। ডনবাস অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই নদীর পাড়ে বেশ কয়েকটি যুদ্ধ করতে হয়েছে রাশিয়াকে। এক মাস আগে এই নদী পার হতে গিয়েই তাদেরকে হারাতে হয়েছে পুরো একটি ব্যাটালিয়ন। 

সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহরের মধ্যে সব সেতু ধ্বংস করে ফেলায় রাশিয়ানদের অগ্রসর হওয়ার ক্ষেত্রে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 

এর ওপর লিসিচানস্ক পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায়, লুহানস্কে শেষ ইউক্রেনীয় দুর্গ দখল করা আক্ষরিক অর্থেই পাহাড় জয় করার সমান হবে রাশিয়ার জন্য। 

image

ইন্সটিটিউট ফর দ্যা স্টাডি অব ওয়ার-এর ২৪ জুনের বিশ্লেষণ অনুযায়ী, লিসিচানস্কে ইউক্রেনীয় সেনারা উঁচু জায়গায় অবস্থা নেবেন, যা তাদেরকে আরও কিছু সময়ের জন্য রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে সহায়তা করবে, যদি না রাশিয়া তাদেরকে ঘিরে ফেলে। 

তবে রাশিয়া সেটাই করছে বলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। দক্ষিণ দিক থেকে ইউক্রেনীয় সেনাদের দিকে অগ্রসর হচ্ছে তারা। 

রাশিয়া সমর্থিত বিচ্ছিনতাবাদী যোদ্ধাদের দাবি, লিসিচানস্ক ও সেভেরোদোনেৎস্ককে রক্ষা করার সব ইউক্রেনীয় চেষ্টা 'অর্থহীন ও ব্যর্থ'। 

এখন প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে রাশিয়ার শেষ লক্ষ্য কী? তারা কি ডনবাস দখল করে ইউক্রেনকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করার মাধ্যমে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল দখল করতে চায়? 

রাশিয়ান বাহিনী যদি ক্লান্ত হয়ে পড়ে থাকে তাহলে সেটা হওয়া সম্ভব, যেমনটা মনে করছেন বিশ্লেষকরা। এটিকে রাশিয়ায় 'সাফল্য' বলে চালানো যাবে এই বলে যে, রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' ডনবাসকে 'স্বাধীন' করেছে। 

ইউক্রেন চাপের মুখে পড়ে শান্তি ও আন্তর্জাতিক স্থিতিশীলতার স্বার্থে এটি মেনে নেবে বলে রাশিয়া আশা করছে। তবে সেটি হওয়ার সম্ভাবনাও কম। 

তবে পুতিনের অন্য লক্ষ্য হতে পারে তিনি যা শুরু করেছেন সেটি শেষ করার মাধ্যমে পুরো দক্ষিণাঞ্চল দখল করে নেয়া এবং কিয়েভের দখলের উদ্দেশ্যে আবারও হামলা চালানো। 

এসব প্রশ্নের উত্তর একমাত্র একজন ব্যক্তিই জানেন, আর তিনি হলেন পুতিন। তবে সরাসরি নিজের পরিকল্পনা জানান না দিলেও, তার বক্তব্য থেকে সে বিষয়ে আঁচ করা যায়। 

আরও পড়ুন: চীনকে টেক্কা দিতে ছয়শ' বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জি৭

জুনের শুরুর দিকে এক বক্তৃতায় নিজেকে পিটার দ্যা গ্রেটের সাথে তুলনা করে পুতিন তার ইউক্রেন অভিযানকে পিটারের সম্প্রসারণবাদী যুদ্ধের সাথে তুলনা করেন। এর মাধ্যমে এক প্রকার তিনি স্বীকারই করে নিলেন যে, ভূমি দখলই তার এই অভিযানের মূল উদ্দেশ্য। 

যুদ্ধের শুরুতে রাশিয়া কিছু গুরুতর ভুল করে বসে। ইউক্রেনের জনগণ যে সহজে অস্ত্রের কাছে নতি স্বীকার করবে না তা রাশিয়া ভাবতে পারেনি। তবে ডনবাসে দখলের নিরন্তর প্রচেষ্টা থেকেই বোঝা যায়, নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছে রাশিয়া, আর একই ভুলের পুনরাবৃত্তি না করতে সতর্ক তারা। 


একাত্তর/এসজে


দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর