গেট থেকে হাত ফসকে ট্রেনের নিচে কলেজছাত্র

আপডেট : ২৮ জুন ২০২২, ০২:৫৫ পিএম

নারায়ণগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে জেলার চাষাড়া উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথের ইসদাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নূর হোসেন। তিনি সরকারি তোলারাম কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয় ছাত্র। নূর এবার মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লা থেকে কলেজে যাওয়ার পথে ট্রেনের একটি বগির গেটের সামনে সে দাঁড়িয়ে ছিল। হঠাৎ হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায়। মুহূর্তেই তার শরীর খণ্ড খণ্ড হয়ে যায়। 

আরও পড়ুন: পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা নূরের মা। তিনি জানান, স্বামী হারানোর পর  ছেলেকে আঁকড়ে বেঁচে ছিলেন তিনি। 

স্টেশন মাস্টার গয়েশ্বর মল্লিক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর