আরও শৃঙ্খলায় ফিরেছে পদ্মা বহুমুখী সেতু

আপডেট : ২৯ জুন ২০২২, ০২:১৬ পিএম

যান চলাচলের চতুর্থ দিনে আরও শৃঙ্খলায় ফিরেছে পদ্মা বহুমুখী সেতু। মোটরসাইকেল পারাপার নিয়ে ইঁদুর-বিড়াল লড়াইয়ের পর মোটরসাইকেল শূন্য পদ্মা সেতুর দুই প্রান্ত। 

নিষেধাজ্ঞার পরও গেলো দুই দিনে বাইকাররা অভিনব সব বিকল্প উপায়ে মোটরসাইকেল পারাপারের চেষ্টা করলেও বুধবার তেমন কোন চেষ্টা দেখা যায়নি।

তবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরিতে মোটরসাইকেল পার করা গেলেও, নির্দিষ্ট সংখ্যক বাইক ছাড়া ফেরি না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। 

পদ্মা সেতু চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনায় সেখানে বাইক চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর বিকল্প উপায়ে পিকআপ ভ্যানে করে বাইক পার করতে দেখা যায় তাদের।

মঙ্গলবারও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অনেকেই মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে আসে। তবে জাজিরা টোল প্লাজা থেকে সবাইকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

তবে পরের দিন বুধবার মাওয়া প্রান্তে এ ধরনের কোন ঘটনা চোখে পড়েনি। জাজিরা প্রান্তেও একই চিত্র। টোল প্লাজা থেকে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: পি কে হালদারের অর্থ পাচার মামলায় হাজিরা দিলেন পূর্ণিমা

এদিকে পদ্মা সেতু দিনে তৃতীয় দিনে ১৪৪৯৩ টি যানবাহন চলেছে আর এতে মোট টোল আদায় হয়েছে এক কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা। যা প্রথম দিনের চেয়ে ৮০ লাখ টাকা কম। 

প্রথম দিনে দুই কোটি ৭৫ লাখ টাকা টোল আদায় হয়। সেতুতে বাইক দুর্ঘটনার পর বাহনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে মোটা অংকের টোলের পরিমাণ কমে যায়। 

এদিকে বুধবার সকাল থেকে পদ্মা সেতু দিয়ে স্বাচ্ছন্দে পারাপার হচ্ছে যানবাহন। তবে যথা সময়ে গাড়ি না পেয়ে সেতু পার হতে ভোগান্তি পোহাতে হয় স্থানীয় যাত্রীদের।


একাত্তর/এসি

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর