সুইসাইড নোটসহ হাসপাতাল থেকে চারজনের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ জুন ২০২২, ০৯:৪৬ পিএম

ভারতের মুম্বাইয়ের কানডিভ্যালি এলাকার একটি পরিত্যক্ত হাসপাতাল ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় চারটি সুইসাইড নোটও পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন নারী সদস্যের পরিবারটি পরিত্যক্ত ওই হাসপাতাল ভবনেই বসবাস করতেন। তবে অন্য পুরুষ ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি। হাসপাতালটি ১৫ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহতরা হলেন- কিরন দালভি, তার সুই মেয়ে মুসকান ও ভূমি এবং শিবদয়াল সেন। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

পুলিশ বলেছে, হাসপাতাল ভবনটির দ্বিতীয় তলা থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ভবনের  প্রথম তলায় তল্লাশির সময় আরও দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। 


একাত্তর/এসএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর