ভারতে অশান্তির জন্য নুপুর শর্মার ক্ষমা চায় সুপ্রিম কোর্ট

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৭:০১ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতে সৃষ্ট অশান্তির জন্য অভিযুক্ত বিজেপি নেত্রী নুপুর শর্মা একাই দায়ী বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিতর্কিত মন্তব্যের কারণে সারা দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলেও জানিয়েছে প্রতিবেশী এই দেশটির শীর্ষ আদালত।

শুক্রবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অবশ্য অভিযুক্ত নুপুর শর্মাকে আগেই দল থেকে বরখাস্ত করেছে বিজেপি।

এনডিটিভি জানিয়েছে, ভারতের সপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘(টিভি) বিতর্কের সময় কীভাবে তাকে উত্তেজিত করা হয়েছিল তা আমরা দেখেছি। কিন্তু তিনি যেভাবে বিতর্কিত এসব কথা বলেছেন এবং পরে বলেছেন যে, তিনি একজন আইনজীবী ছিলেন; তা লজ্জাজনক। পুরো দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত।’

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া সকল এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নুপুর শর্মা। সেখানে তার আইনজীবী বলেন, নুপুরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

আইনজীবীর এই বক্তব্য শুনে বিচারপতি বলেন, ‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির পরিবেশ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা হচ্ছে, তার পেছনে একা এই নারীই দায়ী।’

ভারতের শীর্ষ আদালত বলেছেন, বিতর্কিত মন্তব্যের মাধ্যমে সবার সামনে নিজের একগুঁয়ে ও অহংকারী চরিত্র দেখিয়েছে নুপুর শর্মা। বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘যদি তিনি একটি দলের মুখপাত্র হন তাহলে কি হবে। তিনি (নুপুর) মনে করেন, তার পেছনে ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতা রয়েছে এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা না রেখেই যেকোনো বক্তব্য তিনি দিতে পারেন।’

উল্লেখ্য, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বিবেচনায় বিজেপি অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করে। পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন।


একাত্তর/এসএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর