হিজবুল্লার ড্রোন ভূপাতিত করার দাবি ইসরাইলের

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০১:৩৫ পিএম

ভূমধ্যসাগরের একটি বিতর্কিত অংশে হিজবুল্লার তিনটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরাইল। ড্রোন তিনটি উপকূলীয় একটি গ্যাসক্ষেত্রের দিকে যাচ্ছিল বলে দাবি তাদের। 

শনিবার (২ জুলাই) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, লেবানন থেকে পাঠানো ইসরাইলের পানিসীমার দিকে আসতে থাকা তিনটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো ভূপাতিত করতে যুদ্ধবিমান ও জাহাজ থেকে ছোঁড়া মিসাইল ব্যবহার করা হয়েছে। 

এদিকে হিজবুল্লাহ শনিবার জানায়, তারা তিনটি নিরস্ত্র ড্রোন উড়িয়েছে। গ্যাসক্ষেত্রটি পুনরুদ্ধারের লক্ষ্যে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছিল এর উদ্দেশ্য। 

তাদের বিবৃতিতে বলা হয়, 'তাদের কাঙ্ক্ষিত মিশন সম্পন্ন হয়েছে এবং বার্তা দেয়া হয়ে গেছে।'

আরও পড়ুন: লিসিচানস্কের দখল নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি দাবি

কারিশ গ্যাসক্ষেত্র নিয়ে ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এ দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন মার্কিন জ্বালানি বিষয়ক দূত আমোস হোচস্টেইন। 

গত সপ্তাহে হিজবুল্লা প্রধান হাসান নসরুল্লাহ ইসরাইলকে এ গ্যাসক্ষেত্র ব্যবহার করা রোধ করতে জোর প্রয়োগ করার হুমকি দেন। 


একাত্তর/এসজে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর