গোপনে আমিরাত গেলেন নেতানিয়াহু, সামনে এলো বৈঠকের খবর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 

নেতানিয়াহুর আবুধাবি সফর নিয়ে ইসরাইলি গণমাধ্যমে খবর প্রকাশের পর এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন।

ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ জানায়, রোববার ব্যক্তিগত একটি বিমানে আবুধাবি যান নেতানিয়াহু। দিনের বেশিরভাগ সময় তিনি আমিরাতে অবস্থান করেন এবং শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন।

তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি নেতানিয়াহুর কার্যালয়। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নেতানিয়াহুর এই সফর এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট তাকে সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন কি না, তা নিয়ে ইসরাইলে নতুন করে আলোচনা চলছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। তবে নেতানিয়াহু ওই দাবি অস্বীকার করেছেন।

রয়টার্স জানায়, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে আমিরাতের এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করা হয়, রাষ্ট্রপ্রধান পর্যায়ে নয়।

আরবিএস
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
যুক্তরাষ্ট্র বা ইসরাইল ইরানে নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিস্তৃতি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ইয়াহিয়া...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে নেপালস্থ বাংলাদেশ দূতাবাস। 
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১২ লাখের বেশি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও সঙ্কট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হবার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর