শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১০:০৯ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শারমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন একই এলাকার শহিদ মিয়ার মে‌য়ে। তিনি স্থানীয় নুনখোলা ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার ছাত্রী ছি‌লেন।

পু‌লিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শারমিন টিউবওয়েলের সাথে লাগানো বাড়ির পানি তোলার বৈদ্যুতিক মোটরের সংযোগ দেয়ার পর টিউবওয়েলের পাশে দাঁড়ান। এসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিউবওয়েলটি স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য রশিদুর রহমান খান জানান, আগে থে‌কেই টিউবওয়েলটি বিদ‌্যুতা‌য়িত ছিলো। শার‌মিন সেখানে হাত দেওয়ার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

আরও পড়ুন: প্রেমের বিয়ে, ডিভোর্সের পর শিশুকে শ্বাসরোধে হত্যা মায়ের

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরএ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর