শিকাগোতে হামলাকারী ক্রিমোর বয়স ২২, পেশায় ইউটিউবার

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুক হামলায় ছয়জন নিহত হন, আহত হয়েছেন আরও অনেকে। এ হামলার দায়ে গ্রেপ্তার হয়েছেন ২২ বছরের যুবক রবার্ট ই ক্রিমো থ্রি। 

শিকাগো পুলিশ বলছে, হামলার দিন প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছেন তিনি। 

পুলিশ সূত্রে আরও জানা যায়, ২২ বছরের এই যুবক হাইল্যান্ড পার্কের পুরনো বাসিন্দা। তিনি পেশায় একজন ইউটিউবার। বিভিন্ন নামে একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে তার। এসব চ্যানেলে বন্ধুদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা ও আড্ডা দেন ক্রিমো। 

তবে ঠিক কি কারণে এবং কেন এই হামলা সে সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। ওই যুবকের সঙ্গে কোনো সংগঠন বা চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।  

এদিকে রবার্টকে গ্রেপ্তারের ভিডিও প্রকাশিত হয়েছে, যা এরইমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল। 

ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রিমোর গাড়ি ঘিরে রেখেছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি। এ সময় বন্দুক উঁচিয়ে পুলিশ কর্মীরা তাকে আত্মসমর্পণ করতে বলছেন।

ভিডিওতে এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, হাঁটুতে ভর দিয়ে শুয়ে পড়ুন। আত্মসমর্পণ করুন।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, ভিডিওতে ক্রিমোকে একটি হোন্ডা গাড়িতে বসে থাকতে দেখা গেছে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, প্যারেডের ব্যান্ড ও অংশগ্রহণকারীদের শৃঙ্খলা হঠাৎ করে ভেঙে যায়। বড় ধরনের কয়েকটি শব্দ শোনার পর লোকজন দৌড়াতে শুরু করেন।


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর