পুনর্বাসিত সুন্দরবনের জলদস্যুদের র‍্যাবের ঈদ উপহার

আপডেট : ০৫ জুলাই ২০২২, ০৬:৪৫ পিএম

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা সুন্দরবনের ২৮৪ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব। 

মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় তাদের এই উপহার সামগ্রী প্রদান করে র‍্যাব-৮।  

র‍্যাব সূত্রে জানা যায়, ২৭টি দস্যু বাহিনীর ২৮৪ জনকে চাউল, তেল, সেমাই, ঘি, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসল্লা ও পেঁয়াজসহ তাদের যাতায়াত ভাড়াও দেওয়া হয়। 

উল্লেখ্য, এসব দস্যুদের ধারাবাহিকভাবে বিভিন্ন সময় ঈদ উপহারসহ খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছে র‍্যাব। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবারও তাদেরকে ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। 

র‍্যাব-৮ অধিনায়ক ডিআইজি জামিল হাসান বলেন, গত ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণার পর সেখানে এখন শান্তির সুবাতাস বইছে। আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। 

ডিআইজি আরও বলেন, সুন্দরবনে দস্যুরা আত্মসমর্পণ করায় মাওয়ালী, বাওয়ালী বনজীবী ও বন্যপ্রাণী সবাই এখন নিরাপদে রয়েছে। নির্ভয়ে নির্বিঘ্নে সুন্দরবনে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক ও জাহাজ বণিকরা। 


একাত্তর/জো 

বরগুনার পাথরঘাটায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৮।রোববার উপজেলার কাকচিড়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা ইউনিয়নের মৃত পনু...
‘এই ঈদ উপহার পেয়ে এখন বাচ্চাকাচ্চা নিয়ে খেতে পারব। এটা না পেলে কি করতাম জানিনা।’ কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর প্রকল্পে বসবাস করা এক নারী। তার হাতে ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ঈদ...
পটুয়াখালীর দুমকিতে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামীকে সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। বুধবার (২৯ মার্চ) র‍্যাব-৮’র পটুয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ...
শরীয়তপুর জেলার সখিপুরে বিশেষ অভিযানে সাড়ে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৮। বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুর মুন্সিকান্দি গ্রাম থেকে তাদের আটক করা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর