আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, মানুষের মুখে হাসি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৫:৩১ পিএম

‘এই ঈদ উপহার পেয়ে এখন বাচ্চাকাচ্চা নিয়ে খেতে পারব। এটা না পেলে কি করতাম জানিনা।’ কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর প্রকল্পে বসবাস করা এক নারী। তার হাতে ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার।

শুধু ওই নারী নন, ঈদ উপহার পেয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ভবলা পুকুর এলাকায় হরিপুরে আশ্রয়ন প্রকল্পের ২০০ সুবিধাভোগী। উপহার পেয়ে হাসির ঝলকে আলোর ছটা ছড়িয়েছেন তারা।

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব উপহার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।

উপহার সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, তেল ও আলু।

image


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপহার বিতরণ করা হচ্ছে এমন খবর পেয়ে এসেছিলেন আশ্রয়ন প্রকল্পের এক বাসিন্দা। তিনি বলেন, ‘ঈদের আগে হঠাৎ করে উপহার পাব, সেটা কোনোভাবেই চিন্তা করিনি। উপহার পেয়ে পরাণে পানি এসেছে। ভীষণ উপকার হয়েছে।’

আরেক গৃহবধূ বলেন, ‘অসুস্থ থাকায় কিছুদিন আয় রোজগার নেই। চিনি-সেমাই কেনার মতো সামর্থ্য ছিল না। এরমধ্যে এই উপহার পেলাম। এগুলো দেখে পরিবারের সবাই খুবই খুশি হবে।’

এর আগে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপহার সামগ্রী দেওয়ার কথা জানান। 

তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের ঈদকে আরও সুন্দর করতেই এই প্রয়াস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলে দিয়েছেন দরিদ্রদের সহায়তা করতে। সেজন্যই সকলকে উপহার দেওয়া হলো। 

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

উপহার সামগ্রী বিতরণে ঠাকুরগাঁও জেলা ও হরিপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। এছাড়াও এ প্রকল্পে বসবাসরত লোকজনদের ঘর ছেড়ে চলে যেতে হুমকিও দিয়েছে তারা।
সিলেটে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। 
সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এবার গৃহহীনমুক্ত হতে যাচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যুক্ত হয়ে ১২৭টি ঘর হস্তান্তর করে উপজেলা শতভাগ গৃহহীনমুক্ত...
আগামী ২২ মার্চ রাজবাড়ীর তিন উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর রাজবাড়ী জেলার ২৭৭টি ঘর হস্তান্তর করা হবে। এতে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর