১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৭:১১ পিএম

বরগুনার পাথরঘাটায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৮।

রোববার উপজেলার কাকচিড়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা ইউনিয়নের মৃত পনু মিয়ার ছেলে জামাল মিয়া, জমির আলীর ছেলে রফিক বিহারী এবং রফিক বিহারীর স্ত্রী হাজেরা বেগম। 

র‍্যাব-৮’র পটুয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি নাজমুল হক জানান, সকাল সাড়ে আটটার দিকে গোপন খবরের ভিত্তিতে র‍্যাবের ১৩ সদস্যের একটি আভিযানিক দল লঞ্চ টার্মিনালে অভিযান চালায়। এসময় সন্দেহভাজনদের আটক করে এবং তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: তালায় বিষাক্ত সাপের কামড়ে তরুণের মৃত্যু

তিনি আরও জানান, আটককৃত তিন মাদক কারবারিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বরগুনায় ২০ পিস ইয়াবাসহ গেজেটভুক্ত এক ‘জুলাই যোদ্ধা’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর