ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড-সুইডেনের চুক্তি সই

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৪:০৭ পিএম

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর ৩০টি সদস্য দেশের প্রতিনিধিরা ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রটোকল (চুক্তি) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ইউরোপের উত্তর দিকে ন্যাটোর সম্প্রসারণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার প্রটোকল স্বাক্ষরের ফলে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর সদস্য রাষ্ট্র হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলো।    

এদিন ব্রাসেলসের ন্যাটো সদরদপ্তরে এই স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। ফিনল্যান্ড ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পরে ন্যাটো মহাসচিবের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তারা কথা বলেন।

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, এটি সত্যিই একটি ঐতিহাসিক মুহূর্ত। টেবিলের চারপাশের ৩২ টি দেশ নিয়ে আমরা আরও শক্তিশালী হবো।

সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে টুইটারে বলেছেন, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ! এখন প্রতিটি মিত্রের অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য একসাথে কাজ করার জন্য আমরা উন্মুখ।

আরও পড়ুন: ব্রিটিশ অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সংকটে জনসন

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেনের বিষয়ে বাধা দিলেও ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেয়ার ক্ষেত্রে রাশিয়ার কোনো বিরোধিতা নেই। তবে দেশও দুইটিকে সামরিক ঘাঁটির বিষয়ে সতর্ক করেছেন পুতিন। 


একাত্তর/আরবিএস      

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর