ব্রিটিশ অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সংকটে জনসন

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১২:৪০ পিএম

লকডাউনের সময় করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে সরকারি অফিসে একাধিক পার্টির আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সে কারণে নিজ দলেই সমালোচনার মুখে পড়েন তিনি। এবার দলের গুরুত্বপূর্ণ পদে থাকা দুই মন্ত্রীর পদত্যাগে নতুন করে চাপে পড়েছেন জনসন।

মঙ্গলবার (৫ জুলাই) পদত্যাগ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর পদত্যাগকে জনসনের প্রধানমন্ত্রীত্বের জন্য শেষ ধাক্কা হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

মঙ্গলবার কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ সম্পর্কে আগে থেকেই জানা থাকার পরও তাকে সরকারের ডেপুটি চীফ হুইপ করার বিষয়টি নিয়ে এদিন ক্ষমা চান জনসন।

জনসন বলেন, ক্রিসকে সরকারি পদে নিয়োগ করে এবং তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিয়ে তিনি ‘ভুল’ করেছেন। 

জনসন আরও বলেন, এই নিয়োগের কারণে যারা ভুক্তভোগী হয়েছেন তাদের প্রত্যেকের কাছে তিনি ক্ষমাপ্রার্থী।

জনসনের ওই কথার মাত্র কয়েক মিনিট পরই পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তারা দু'জনই জনসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে গত সপ্তাহে সর্বশেষ যৌন কেলেঙ্কারির আরেক নতুন ঘটনা সামনে আসে এবং তাকে এমপি’র পদ থেকে বরখাস্ত করা হয়। ক্রিসের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি জনসনের জানা থাকার পরও তিনি বিষয়টি নিয়ে চুপ ছিলেন, আর এতেই বেশি ক্ষুব্ধ হয়েছেন এমপি’রা।

ব্রিটিশ অর্থমন্ত্রী সুনাক জনসনকে দেওয়া তার পদত্যাগপত্রে লিখেছেন, জনগণ আশা করে যে, সরকার ঠিকমত, পরিপূর্ণভাবে এবং গুরুত্বসহকারে রাষ্ট্র চালাবে।  

আরও পড়ুন: মালিতে বিস্ফোরণে দুই জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

তিনি আরও বলেন, পার্লামেন্ট ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমরা এইভাবে সরকার চালাতে পারি না।

জনসনের শাসন পরিচালনার সক্ষমতার ওপর আইনপ্রণেতারা এবং জনগণও আস্থা হারিয়েছে উল্লেখ করে পদত্যাগপত্রে জাভিদ লিখেছেন, আমাকে দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে, আপনার নেতৃত্বের অধীনে পরিস্থিতির পরিবর্তন হবে না সেটি আমার কাছে পরিষ্কার। অতএব, আপনি আমারও আস্থা হারিয়েছেন।

তবে এরইমধ্যে নতুন অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বরিস জনসনের চিফ অব স্টাফ স্টিভ বার্কলের। আর অর্থমন্ত্রী হচ্ছেন নাদিম জাহাবী।


একাত্তর/আরবিএস  

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর