কিশোরী ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাসহ চার গ্রেপ্তার

আপডেট : ১১ জুলাই ২০২২, ১২:১৮ পিএম

যশোরে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১০ জুলাই) ভুক্তভোগী স্কুলছাত্রী যশোর কোতোয়ালি মডেল থানায় ছয়জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শহরের পুরোনো কসবার বাসিন্দা ও যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক, শহরের সিটি কলেজপাড়ার মিরাজ হোসেন আকাশ, আরবপুরের তাহসিন বিল্লাল ও ঘোপ বেলতলার আরাফাত আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, মিরাজ হোসেন আকাশের সঙ্গে অষ্টম শ্রেণির ভুক্তভোগী শিক্ষার্থীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। 

শনিবার (৯ জুলাই) শহরের গাড়িখানা রোডে পুনাক (পুলিশ নারী কল্যাণ সংস্থা) মেলায় ঘোরাঘুরি শেষে রাত ১০টার দিকে আকাশ অন্য দুই সহযোগী বিল্লাল ও আরাফাতকে সঙ্গে নিয়ে ওই কিশোরীকে বিমান অফিস মোড়ে যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিকের অফিসে নিয়ে যায়। এরপর আসামি শহীদ (৪৩) ভুক্তভোগীকে ধর্ষণ করেন। 

এক পর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে টহলরত পুলিশের একটি দল শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে উদ্ধার করে বিল্লাল, আকাশ ও আরাফাতকে আটক করে।

আরও পড়ুন: কুমিল্লায় ঈদের দিন আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

পরে তাদের তথ্যমতে শহরের কাঁঠালতলা থেকে রোববার দুপুরে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে আটক করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

তিনি আরও জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর