লঙ্কান প্রেসিডেন্ট প্রাসাদে মিললো গোপন সুড়ঙ্গ

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৫:৪৬ পিএম

শ্রীলঙ্কান প্রেসিডেন্টের রাজকীয় সরকারি বাসভবন এখনো বিক্ষোভকারীদের দখলে। শুধু তাই নয় প্রাসাদের রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর সবখানেই তারা আছেন।

প্রাসাদের এ কোণ থেকে ও কোণ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন। এমনটি করতে গিয়ে তারা প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে উচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ একটি গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন।

বাঙ্কারটি একটি আলমারির পেছনে লুকানো ছিলো। আলমারি খুলতেই হতবাক বিক্ষোভকারীরা। দেয়ালের পরিবর্তে রয়েছে একটি সিঁড়ি ঘর। 

সিঁড়িটি সরাসরি মাটির নিচে চলে গেছে। সুড়ঙ্গের সঙ্গে একটি লিফট আছে, যার মাধ্যমে নিচে যাওয়া যায়। আর সিঁড়ি ধরে নামলেও থেমে যেতে হবে এক লোহার দরজার সামনে।

সম্ভবত ওই দরজার ওপারে রয়েছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ দিয়েই কি তবে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে সেই ভারি দরজা এখনো খোলা যায়নি।

সরকারি বাসভবন তল্লাশির সময়ই বিক্ষোভকারীরা খুলে ফেলেন নকল ওই আলমারির দরজা। তার পরেই তাদের চোখে পড়ে সেই সিঁড়ি।

শনিবার দুপুরে প্রেসিডেন্টের বাড়িতে বিক্ষোভকারীদের জোর করে ঢুকে পড়ার কিছুক্ষণ আগেই সেখান থেকে পালিয়ে যান গোতাবায়া।

মনে করা হচ্ছে, ওই সুড়ঙ্গ দিয়েই পালিয়ে গিয়েছেন তিনি। দেশটির স্থাপত্যবিদরা বলছেন, প্রেসিডেন্ট প্রাসাদের নিচে এ ধরনের সুরঙ্গ পথ নতুন কিছু নয়। বহু দেশেই আছে।

বিদেশি ঋণের ভার ও অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা সরকার আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে।

আরও পড়ুন: লঙ্কাতেই আছেন গোতাবায়ে, সই করেছেন পদত্যাগপত্রে

রাজাপাকসে গত শনিবার তার সরকারি বাসভবন থেকে অজ্ঞাত স্থানে সরে যান। এর কিছুক্ষণ পরই বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তার বাসভবন ও অফিস দখল করে নেন।

হাজার হাজার বিক্ষোভকারী ভেতরে প্রবেশ করে। এ সময় কিছু বিক্ষোভকারী প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটতে দেখা গেছে। তার বাসভবনের বিভিন্ন কক্ষে ছবি তুলতে দেখা গেছে তাদের।


একাত্তর/আরএ

আমেরিকার তীব্র চাপ এবং অন্যায্য দাবির মুখে ইসলামি প্রজাতন্ত্র ইরান কোনো অবস্থাতেই নতিস্বীকার করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি পূর্ণ আনুগত্যের শপথ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার এক বিশেষ বার্তায় প্রেসিডেন্ট এই...
এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে তাকে মাদুরোর চেয়েও ‘বড় মূল্য’...
মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে তুলে নেয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট শনিবার (৪ জানুয়ারি) রাতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর