ফেরিঘাটে বিজিবি মোতায়েন

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৩৯ এএম

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে লকডাউনের মধ্যে ঈদযাত্রার ভিড় ঠেকাতে এবার দেশের গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাটে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।

শনিবার (৮ মে) সন্ধ্যা বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মূলত জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দুটি ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার দুটি ফেরিঘাট মাওয়া ও পাটুরিয়ায় অবস্থান করবে বিজিবি সদস্যরা।

বিজিবির পরিচালক (অপারেশন) লে. ক. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে আজ শনিবার (৮ মে) থেকে এই দুই জেলায় বিজিবি সদস্যরা থাকবেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তারা সহায়তা করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার (৭ মে) মহামারিতে লকডাউনের মধ্যে ঈদযাত্রা ঠেকাতে রাতে দুটি ঘাটের ফেরি চলাচল বন্ধ করে নির্দেশনা জারি করে নৌ মন্ত্রণালয়। কেবল লাশ, রোগী ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ফেরি চলাচল করার অনুমোদন ছিল নির্দেশনায়। তবে শনিবার সারাদিন ঈদযাত্রীরা ভিড় শুরু করে দেশের প্রধান দুটি ফেরিঘাটে। এরপর যাত্রীদের চাপে ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ।

একাত্তর/এসএ 

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর